বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে। তবে এ খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ধর্মেন্দ্রর ব্যক্তিগত ব্যবস্থাপক।
প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে ধর্মেন্দ্রর ম্যানেজার নিশীষ জানান, ‘এখন উনি আইসিইউতে আছেন। লাইফ সাপোর্টের খবর ভুল। ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল।’
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টের সমস্যার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শেই তাঁকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের তত্ত্বাবধানে ধর্মেন্দ্রর জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড। জানা গেছে, তাঁর ফুসফুসের অবস্থা পর্যবেক্ষণে রয়েছে এবং নিয়মিত রুটিন চেকআপ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নয়, তবে পরিবার সূত্রে খবর, তিনি কথা বলছেন এবং খাবারও গ্রহণ করছেন।

ধর্মেন্দ্র। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার রাতে গুলশানে এক ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক। গত বছর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তারেকের সাজার রায় বাতিল ও অব্যাহতি মেলে। মায়ের অসুস্থতার মধ্যে তিনি বলেছিলেন, ‘রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই’ ফিরবেন। সরকার জানায়, তারেকের দেশে ফিরতে কোনো বাধা নেই।

সম্পর্কিত নিবন্ধ