বাজারে এল আকিজ রিসোর্সের ব্র্যান্ড ‘ইনোভার’
Published: 10th, November 2025 GMT
সময়ের সঙ্গে বদলে যাচ্ছে জীবন, বদলে যাচ্ছে মানুষের প্রতিদিনের প্রয়োজন। বদলে যাওয়া সেসব প্রয়োজন মেটাতে নির্ভরযোগ্য, আধুনিক ও স্মার্ট সব পণ্য নিয়ে বাজারে এসেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ইনোভার’। শনিবার (৮ নভেম্বর) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধন হয় ব্র্যান্ডটির।
ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প ও টুলস—সব ক্যাটাগরিতেই ইনোভার নিয়ে এসেছে আধুনিক ও স্মার্ট প্রযুক্তির নিশ্চয়তা, যা ঘরের বা বাইরের দৈনন্দিন জীবনকে সহজ করবে এবং আপনাকে রেডি রাখবে সব সময়।
এ প্রসঙ্গে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ‘মানুষের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। আমাদের লক্ষ্য, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবনকে আরও বেশি ডিজিটালাইজড এবং স্মার্ট করার মাধ্যম তৈরি করে দেওয়া। ইনোভার বিশ্বাস করে, প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনার পথে এগিয়ে যেতে মানুষকে রেডি রাখতে ইনোভার প্রস্তুত আছে সব সময়।’
আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানুষ প্রতিদিনের লাইফে নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ইনোভার সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পথ সহজ করে তুলতে চায়, যেন মানুষ রেডি থাকে প্রতিটি মুহূর্তে। সে লক্ষ্যেই ইনোভারের সব পণ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে।’
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল এলইডি ট্রোন ড্যান্স শো ও ইন্টারঅ্যাকটিভ এলইডি পারফরম্যান্স এবং স্যান্ড আর্ট স্টোরি, যার মাধ্যমে শেখ আকিজ উদ্দিনের সাফল্যগাথা প্রদর্শিত হয়। এ ছাড়া ইনোভারের থিম সং পরিবেশন করেন কণ্ঠশিল্পী মাশা এবং সংগীত পরিবেশন করেন আনিকা ও সাব্বির।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইন ভ র
এছাড়াও পড়ুন:
বেরোবিতে বিআরইউডিএফের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) ‘বাঁচাও তিস্তা’ স্লোগানকে সামনে রেখে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজনের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আরো পড়ুন:
রোকেয়ার নারী ও সমাজ-ভাবনা
ব্রাকসু নির্বাচনের কারণে শীতকালীন ছুটি পেছাল
দেশসেরা ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এই প্রতিযোগিতায় অংশ নেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাউন্ডে বিতার্কিকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক নুসরাত জাহান বলেন, “আয়োজন অনেক ভালো হয়েছে। আশা করি, উত্তরাঞ্চলের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই আয়োজন আরো করবে। যাতে তারা সারা বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারে, আমরাও যেন বার বার আসতে পারি।”
অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, “একটি বিতর্ক সংগঠন আন্দোলনের ভাষায় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়কে কীভাবে বিতর্কের সম্পদে পরিণত করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরাম।”
সংগঠনের সভাপতি রিশাদ নুর বলেন, “তিস্তা নদীকে নিয়ে বাংলাদেশে কোনো বড় পরিসরে বিতর্ক হয়নি। আমাদের বিআরইউডিএফ এটা আয়োজন করেছি। আমরা চেয়েছি বড় বড় বিশ্ববিদ্যালয়কে তিস্তার পাড়ে এনে তিস্তার প্রকৃত বিষয়টা জানাতে। আমরা চাই যে ৩২টা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে, তারা ফিরে গিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে তিস্তা নিয়ে কথা বলুক। সকলের সহযোগিতায় প্রোগ্রামটি সফল হতে যাচ্ছে।”
এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় পত্রিকা সমকাল, দৈনিক আমার দেশ এবং দেশসেরা মাল্টিমিডিয়া চ্যানেল যমুনা টিভি।
ঢাকা/সাজ্জাদ/রাসেল