ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নাগরিক সেবাগুলো এখন থেকে পাওয়া যাবে দেশের সমন্বিত ‘নাগরিক সেবা’ ডিজিটাল প্ল্যাটফর্মে।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ভবনে ডিএনসিসি ও আইসিটি বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আরো পড়ুন:

রাজধানীতে এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ

চট্টগ্রামকে গ্রিন ও ক্লিন সিটি করা হবে: মেয়র

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

ডিএনসিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্পোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, আর আইসিটি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্মসচিব মো.

মজিবর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, “সরকারি সেবায় স্বচ্ছতা আনতে ও দুর্নীতি রোধে ডিজিটাল সেবার বিকল্প নেই। নাগরিক সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে হিউম্যান ইন্টারঅ্যাকশন কমিয়ে আনা গেলে মানুষ আরো দ্রুত ও ঝামেলামুক্তভাবে সেবা নিতে পারবে। আজকের এই সমঝোতা স্মারক সেই প্রচেষ্টারই অংশ।”

বর্তমানে ‘নাগরিক সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে রাজধানীর ৬টি কেন্দ্র থেকে ৪৬৫টি সরকারি সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ভূমি সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট, বিআরটিএ এবং বিভিন্ন সামাজিক ভাতার আবেদন সেবা অন্যতম।

নতুন এই চুক্তির ফলে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সম্পর্কিত সেবা নাগরিক সেবা প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হবে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী আরো দ্রুত, কার্যকর ও স্বচ্ছ নাগরিক সেবা গ্রহণ করতে পারবে, যা স্মার্ট সিটি গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ঢাকা/আসাদ/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এনস স প ল য টফর ম ড এনস স র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ১১০ বোতল ফেন্সিডিলসহ কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শাহ আলম (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে মুক্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম নয়াআটি মুক্তিনগর এলাকার আবুল কালামের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওয়াসিম আকরাম জানান, থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ডিউটি চলাকালে গোপন সূত্রে জানতে পারি যে নয়াআটি মুক্তিনগর এলাকার আরিফ হোসেনের স্যানিটারি কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে আমরা কৌশলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

গ্রেপ্তারের পর তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত শাহ আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এই এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
 

সম্পর্কিত নিবন্ধ