রাজধানীর সব গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানে হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

এর পাশাপাশি রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করার কথাও জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে তাঁকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে দাবি প্রেস উইংয়ের।

সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও সেন্ট যোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রেস উইং জানিয়েছে, ডিএমপি এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে।

উল্লেখ্য, আজ রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে, ৯/এ সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে, মিরপুরে ভোর পৌনে চারটার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এবং সকাল সাতটার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।

এর আগে ৭ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রমনা এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ককট ল ব স ফ র স মন

এছাড়াও পড়ুন:

ওসমান হাদিকে গুলির ঘটনা নির্বাচন বানচালের অপচেষ্টা: গণতান্ত্রিক সংস্কার জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ জানিয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। এই হামলাকে গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত এবং নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে দেখছেন এ জোটের নেতারা।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথাগুলো বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিবৃতিতে নেতারা বলেন, তফসিল ঘোষণার পরপরই ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাঁরা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য সমাজে বরদাশতযোগ্য নয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা। তাঁরা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে যেকোনো ধরনের সহিংসতা এই মুহূর্তে চরম অগ্রহণযোগ্য। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

বিবৃতিতে জোটের নেতারা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আটটার দিকে হাদিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সম্পর্কিত নিবন্ধ