নব্বই দশকের পর্দা কাঁপানো নায়ক সালমান শাহ। প্রায় একই সময়ে উঠে আসেন আরেক উজ্জ্বল নক্ষত্র শাকিল খান। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “সালমান শাহকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষেরাই দায়ী।” 

গত শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) অ্যাওয়ার্ড ২০২৫’। এতে বিশেষ সম্মাননা পান শাকিল খান। অনুষ্ঠান শেষে চিত্রশালা মিলনায়তনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন খোলামেলা কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

সালমানকে ভাই ছাড়া অন্য চোখে দেখিনি: শাবনূর

সালমান শাহ হত্যা মামলা: আগাম জামিন চাইবেন সামিরা

সিনেমা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও আজও নিজেকে ‘ফিল্মম্যান’ বলেই পরিচয় দেন শাকিল খান। তিনি বলেন, “সিনেমার কারণেই মানুষ আজও আমাকে মনে রেখেছে। আমি এখনো এই মাধ্যমকে ভালোবাসি। আমি সিনেমা করব না—এমন কথা কখনো বলিনি। তবে সেটা হতে হবে সুস্থ ধারায়। এখন ভালো সিনেমা হচ্ছে, কিন্তু আগের মতো এক প্রযোজকের ধারাবাহিক আগ্রহ আর দেখা যায় না।” 

নব্বই দশকে জনপ্রিয়তা আর ব্যবসাসফল সিনেমার নায়ক ছিলেন শাকিল খান। তবু নিজের সময়ে ‘সুপারস্টার’ তকমা পাননি। এ নিয়ে কিছুটা আক্ষেপ মিশিয়ে তিনি বলেন, “এখন একটি সিনেমা মুক্তি পেতেই অভিনেতারা সুপারস্টার হয়ে যাচ্ছেন। আমরা তখন একের পর এক হিট সিনেমা দিয়েও সেই অভিধা পাইনি। ১৯৯৬ সালে ‘এই মন তোমাকে দিলাম’ সিনেমা ১১টি সিনেমার সঙ্গে মুক্তি পেয়ে ব্যবসাসফল হয়েছিল। দর্শকের ভালোবাসা পেয়েছি, কিন্তু কেউ বলেনি আমরা সুপারস্টার। এখন তো দুটি সিনেমা করলেই নামের আগে যোগ হয় ‘সুপারস্টার’। আসলে আপনারাই এটা বানাচ্ছেন।” 

আলোচনার এক ফাঁকে সালমান শাহ প্রসঙ্গে ফিরে যান শাকিল খান। তিনি বলেন, “সালমান শাহ কেবল একজন অভিনেতা ছিলেন না, সে ছিল একটা যুগের প্রতীক। তাকে শেষ করে দেওয়ার পেছনে যারা ছিল, তারা আসলে নিজেদেরই হারিয়ে দিয়েছে।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র স প রস ট র

এছাড়াও পড়ুন:

ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে বাজে অভ্যাসে জড়ান, বললেন জাদেজার স্ত্রী

রবীন্দ্র জাদেজার প্রশংসা করতে গিয়ে ভারতের খেলোয়াড়দের নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন তাঁর স্ত্রী রিভাবা জাদেজা। তিনি বলেন, ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে গেলে বাজে অভ্যাসে জড়ান। কিন্তু রবীন্দ্র জাদেজা এক যুগ ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করলেও কখনো ভুল কর্মকাণ্ডে জড়াননি।

রিভাবা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম না নিলেও তাঁর এই মন্তব্য ভারতীয় দলের ড্রেসিংরুমের আচরণ ও সামগ্রিক সংস্কৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রবীন্দ্র জাদেজার স্ত্রী ছাড়াও রিভাবার বড় পরিচয় তিনি গুজরাটের বিধানসভার সদস্য ও রাজ্য সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি জনসভায় দেওয়া বক্তব্যে রিভাবা বলছেন, ‘আমার স্বামী, ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে, লন্ডন, দুবাই এবং অস্ট্রেলিয়ার মতো অনেক দেশে ক্রিকেট খেলতে যেতে হয়। তবু আজ পর্যন্ত তিনি কোনো ধরনের আসক্তি বা কোনো বাজে অভ্যাসে জড়াননি; কারণ, তিনি তাঁর দায়িত্ব বোঝেন। দলের বাকিরা সবাই বাজে কর্মকাণ্ডে লিপ্ত হন, কিন্তু তাঁদের ওপর কোনো বিধিনিষেধ নেই।’

২০১২ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া জাদেজা এখন জাতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেও টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী ১২ বছর বাড়ির বাইরে। তিনি যা খুশি করতে পারেন, কিন্তু তাঁকে কী মানতে হবে, সেই নৈতিক কর্তব্যটা তিনি জানেন।’

রিভাবা গুজরাট সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী

সম্পর্কিত নিবন্ধ