ভিক্টোরিয়া হাসপাতালে শিল্পপতি বাবুলের ডেঙ্গু কিট প্রদান
Published: 10th, November 2025 GMT
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন ও ৫ শত ডেঙ্গু কিট প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।
সোমবার (১০ নভেম্বর) আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম।
এসময় আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করেন তার সাথে। প্রায় ৫শত ডেঙ্গু কিট হস্তান্তর করেন তিনি এবং পরবর্তীতে প্রয়োজনে আরো সরবরাহ করার কথা জানান।
আবু জাফর আহমেদ বাবুলকে ধন্যবাদ জানিয়ে আরএমও ডা.
নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্প নগরী হওয়াতে ডেঙ্গুর প্রভাব অনেক বেশি, আবু জাফর আহমেদ বাবুল ভাই আমাদের হাসপাতালে এ কিট গুলো দেওয়ায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সহায়তা হবে।
উনি আমাদের ডেঙ্গু কিট গুলো দিয়ে রোগীদের সেবায় এগিয়ে এসেছেন এবং নিজ কর্মীদের দিয়ে হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে আনাচে কানাচে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে সহায়তা করাচ্ছেন। এমন মহৎ কাজে সবাইকে এগিয়ে আসা উচিৎ।
এরপর আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, এখানে রোগীরা আসে সেবা নিতে, সেবা প্রদানের সাথে হাসপাতালের পরিবেশও পরিচ্ছন্ন রাখা দরকার।
পরিস্কার পরিচ্ছন্ন থাকলে মন প্রান ভালো থাকে, উৎফুল্ল লাগে। আমার সেচ্ছাসেবক ভাইয়েরা আজকে থেকে এই হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে কাজ করবে।
জনস্বার্থে আমার এধরনের কাজ অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ যখন আমাকে ডাকবে আমি তখনই সাড়া দিবো।
তার সাথে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক- আক্তার হোসেন খোকন শাহ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক-মাহবুব হোসেন খান, বিএনপি নেতা সমর কুমার ধর হাসপাতালের আউটডোর সুপারভাইছ সাউদ, ওয়ার্ড মাষ্টার শাহাদাত হোসেন সহ আরো অনেকে।
উল্লেখ্য যে, এর আগে একইভাবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও তিনি ডেঙ্গু কিট বিতরণ ও পরিবেশ উন্নয়নে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন যা এখনো অব্যাহত আছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ পর ব শ
এছাড়াও পড়ুন:
সদর উপজেলার ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি রায়হান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রায়হান কবির।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ, কোম্পানি কমান্ডার, র্যাব-১১. উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর. জেলা নির্বাচন কর্মকর্তা, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।