নাসিকের মশারি বিতরণে মশারি নিতে আসেনি কেউ, অনুষ্ঠান পণ্ড
Published: 10th, November 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে মশারি বিতরণ কর্মসূচিতে মশারি নিতে আসেনি কেউ। সেই সাথে কেউ না আসায় শেষ পর্যন্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকার নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ‘জনসচেতনতা বৃদ্ধি করি, ডেঙ্গু মুক্ত নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আয়োজনে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দরিদ্র নাগরিকদের মাঝে মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সেই সাথে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সিটি কর্পোরেশনের প্রশাসক ড.
সেই সাথে দুপুর আড়াইটার দিকে নাসিকের একটি ওয়ার্ডের সচিব মাসুদ রানা লালসহ কয়েকজন কর্মচারী মাইকে কথা বলছেন। তারা অনুষ্ঠানস্থলে আমন্ত্রিতদের উপস্থিত হওয়ার আহবান জানাচ্ছেন। তখন কয়েকজন নারীকে অনুষ্ঠানস্থলে বসা থাকতে দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় অনুষ্ঠানস্থল থেকে একে একে সকলকে চলে যেতে।
নাসিকের নগর ভবনের পার্শ্ববর্তী এলাকার কয়েকজন নারী এসেছিলেন মশারী নিতে। তারা জানান, ওয়ার্ড সচিবের অনুরোধে তারা এখানে এসেছিলেন। তাদের এলাকায় ডেঙ্গুর অনেক প্রকোপ। ময়লা ঠিকমতো পরিস্কার না করায় ডেঙ্গু বেড়েছে। মশার ওষুধও নিয়মিত ছিটায় না।
নাসিকের ওয়ার্ড সচিব মাসুদ রানা লাল বলেন, তাকে কয়েকজন দরিদ্র নাগরিককে অনুষ্ঠানস্থলে নিয়ে আসতে বলা হয়েছিল। তিনি ২ জন নারীকে নিয়ে এসেছিলেন।
পরে তাকে অনুষ্ঠান সঞ্চালনার জন্য বলা হয়। তিনি কিছুক্ষণ সঞ্চালনা করার পরে জানতে পারেন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরে অনুষ্ঠানস্থলে লাগানো ব্যানার ও সাউন্ড সিস্টেম খুলে ফেলা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার নাফিয়া ইসলাম বলেন, কি কারণে অনুষ্ঠান হয়নি সেটা বলতে পারছি না। আমার জানা নেই। প্রথমে শুনলাম হবে এরপর শুনলাম হবে না। আমাকে প্রথমে বলা হয়েছিলো থাকার জন্য। যখন আমি মশারি নিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম অনুষ্ঠানটি হবে না।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ আমার অনুমতি নেয় নি। পরে আবার প্রোগ্রাম কেন বাতিল করলো সেটাও জানা নেই। এই বিষয়ে খোঁজ নিয়ে জানাতে পারবো।
তবে এ বিষয়ে কথা বলতে নাসিকের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ট অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল- (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হলো বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড.সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিবাদ্য করে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে হিউম্যান এইড (হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল)
সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে।
ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান প্রীতি, বাংলাদেশ রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক জি এ রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বপরি, হিউম্যান এইড বলতে চায়- দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।