আনচেলত্তির ব্রাজিল দলে খেলতে পজিশন বদলাতে হবে নেইমারকে
Published: 10th, November 2025 GMT
২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে বাঁ হাঁটুর এসিএল ও মেনিসকাসে গুরুতর চোট পান তিনি। সেই চোট তাঁকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ঠেলে দেয়। এরপর একাধিকবার ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি। কার্লো আনচেলোত্তি ব্রাজিল দলের কোচ হওয়ার পরও তাঁকে কোনো আন্তর্জাতিক ম্যাচে ডাকেননি।
এই অবস্থায় নেইমারের বিশ্বকাপ ফেরা নিয়ে এখন নানা প্রশ্ন ঘুরছে—তিনি কি ফিরতে পারবেন? ফিরলেও কি আগের মতো ফিট থাকবেন? আর আনচেলোত্তি কি তাঁকে জায়গা দিতে দলের গঠন বদলাবেন? প্রশ্নগুলো যতটা সহজ মনে হয়, উত্তরগুলো ততটাই কঠিন।
নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল)। নিজের প্রজন্মে তিনি নিঃসন্দেহে অন্যতম সেরা। ফিট থাকলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অনেকে অবশ্য মনে করেন, চোটই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিপক্ষ, যে কারণে প্রতিভার পুরো বিকাশটা ঘটেনি। তবু সুস্থ নেইমারকে পেতে চায় যেকোনো দল, যেকোনো কোচ। তবে যখন প্রতিযোগিতা বিশ্বকাপের, আনচেলোত্তির ভাবনায়ও জায়গা পায় অনেক হিসাব-নিকাশ।
আরও পড়ুনমাঠে ফেরা নেইমার এবারও নেই ব্রাজিল দলে০৪ নভেম্বর ২০২৫নেইমার অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আগামী বছরের বিশ্বকাপে খেলতে চান। সতীর্থদের সঙ্গে আবার মাঠে নামার ইচ্ছাও প্রবল তাঁর। তবে আনচেলোত্তি প্রকাশ্যে স্বীকার করেছেন, নেইমারের ফিটনেস তাঁকে ভাবায়।
চোট এবং নেইমার যেন সমার্থক.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র জ ল দল আনচ ল ত ত ব শ বক প
এছাড়াও পড়ুন:
অন্তরঙ্গ দৃশ্যের কারণেই সামান্থার বিবাহবিচ্ছেদ হয়
কিছুদিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা রুথ প্রভু। এর আগে তিনি বিয়ে করেছিলেন তেলেগু তারকা নাগা চৈতন্যকে; কিন্তু বিয়ের মাত্র তিন বছরের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। নির্মাতা রাজ ও ডিকের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ অভিনয় করেন সামান্থা। সেই সিরিজের একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়েই নাকি নাগার সঙ্গে দূরত্ব তৈরি হয়।
বিবাহবিচ্ছেদের পেছনের গুঞ্জন
সামান্থা ও নাগা চৈতন্যকে টলিউডের ‘পারফেক্ট কাপল’ হিসেবে ধরা হতো। তবে তাঁদের বিচ্ছেদ ঘোষণা হওয়ার পরই সবাই ভেবেছিলেন, কী কারণে এই সম্পর্ক শেষ হলো। অনেকের মতে, সামান্থার সাহসী চরিত্রের কারণেই সম্পর্কের অবসান ঘটেছে।
একটি সূত্রে জানা যায়, সামান্থার ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের দৃশ্যটি নাগা ও তাঁর পরিবারের কাছে গ্রহণযোগ্য ছিল না। যদিও সিরিজটির জন্য আরেকটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করেন সামান্থা, কিন্তু পরে সেটা সম্পাদনায় বাদ পড়ে। কিন্তু যে দৃশ্যটি প্রচারিত হয়, সেটা নিয়েও আপত্তি ছিল। নাগা তো বটেই, তাঁর সাবেক শ্বশুর নাগার্জুনারও আপত্তি ছিল। তবে সামান্থা এই ‘পিতৃতান্ত্রিক’ মানসিকতা মানতে অস্বীকার করেন, যা শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে বিবেচিত হয়।