অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বহুল প্রতীক্ষিত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরি। সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার কিছু পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংল্যান্ডে জন্ম নেওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে গিয়ে যোগ দেন তিনি।

মূলত সোমবার দুপুরের ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল লেস্টার সিটির এই মিডফিল্ডারের। কিন্তু ইংল্যান্ডে রাস্তায় দীর্ঘ ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত ফ্লাইট মিস করেন হামজা। পরবর্তীতে নিজ উদ্যোগে নতুন ফ্লাইট বুক করেন তিনি, যার ফলে বাংলাদেশে তাঁর আগমন বিলম্বিত হয় প্রায় পাঁচ ঘণ্টা। যাত্রার ক্লান্তি কাটাতে আজ কোনো অনুশীলনে অংশ নিচ্ছেন না তিনি; সন্ধ্যার পর হোটেলেই বিশ্রামে থাকবেন।

আরো পড়ুন:

পেনাল্টি গোলে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

৭ গোলের ম্যাচে হারল বাংলাদেশ

আগামীকাল (১১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সেখানেই প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেবেন হামজা চৌধুরি।

বাংলাদেশ দল ইতোমধ্যে নেপাল ও ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। ১৩ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজরা। এরপর ১৮ নভেম্বর একই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। দুটি ম্যাচই শুরু হবে রাত ৮টায়।

দলের বিদেশভিত্তিক ফুটবলারদের মধ্যে কানাডা প্রবাসী সামিত সোমেরও আগামীকাল রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ নেপাল দল ১৩ নভেম্বরের ম্যাচের আগে আগামীকালই ঢাকায় পা রাখবে, যদিও দেশটির ফুটবলাররা সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিলেন। ভারতের দল আসবে ১৫ নভেম্বর।

বাংলাদেশ দলের জন্য হামজার আগমন নিঃসন্দেহে বড় প্রেরণা। তার অভিজ্ঞতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ জাতীয় দলের মধ্যমাঠে এনে দিতে পারে নতুন মাত্রা। কোচ হাভিয়ের কাবরেরা ইতোমধ্যেই জানিয়েছেন, “হামজার উপস্থিতি দলের ভারসাম্য ও আত্মবিশ্বাস দুটোই বাড়াবে।”

সব চোখ এখন বসুন্ধরা কিংস অ্যারেনার দিকে- যেখানে মঙ্গলবার প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে অনুশীলন করবেন লেস্টার সিটির এই তারকা। তাঁর সঙ্গে নতুন করে ছন্দ খুঁজে পাওয়ার অপেক্ষায় গোটা বাংলাদেশ ফুটবল পরিবার।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ ল ইট ফ টবল

এছাড়াও পড়ুন:

১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের প্রথমবার সেরা তিনে স্টার্ক

চলমান অ্যাশেজে প্রথম দুই টেস্টেই অস্ট্রেলিয়ার জয়ে ম্যাচসেরা মিচেল স্টার্ক। পার্থ ও ব্রিসবেনে দুই টেস্টে পেয়েছেন ১৮ উইকেট। আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। তিন ধাপ লাফিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন স্টার্ক। ৮৫২ রেটিং পয়েন্টও তাঁর ১৪ বছরের ক্যারিয়ারে সেরা।

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ফিফটি পাওয়া স্টিভেন স্মিথ টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ লাফিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর সঙ্গে ৪ রেটিং পয়েন্ট ব্যবধানে এগিয়ে এক ধাপ লাফিয়ে দুইয়ে নিউজিল্যান্ড কিংবদন্তি কেইন উইলিয়ামসন (৮২৭)। ক্রাইস্টচার্চ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি পান উইলিয়ামসন।

ব্রিসবেন টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি (১৩৮*) তুলে নেন জো রুট। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা রুটের (৮৯৮) সঙ্গে দ্বিতীয় উইলিয়ামসনের ব্যবধান ৭১ রেটিং পয়েন্টের। সেঞ্চুরি পাওয়ায় ব্যবধানটা বেড়েছে।

আরও পড়ুনকামিন্স তো ফিরেছেনই, অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে আরও যাঁরা আছেন৯ মিনিট আগে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা খেলোয়াড় বিরাট কোহলি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন। দুই ধাপ লাফিয়ে দুইয়ে উঠে আসা কোহলির সঙ্গে শীর্ষে থাকা রোহিত শর্মার মাত্র ৮ রেটিং পয়েন্টের ব্যবধান। রোহিতের রেটিং পয়েন্ট ৭৮১।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ১৫১ গড়ে ৩০২ রান করেন কোহলি। প্রথম দুই ম্যাচে সেঞ্চুরির পর শেষ ম্যাচে করেন ৬৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে দুটি ফিফটি পান রোহিত। ৪৮.৬৭ গড়ে করেন ১৪৬ রান।

সম্পর্কিত নিবন্ধ

  • মেসির জন্য প্রস্তুতি তুঙ্গে কলকাতায়
  • বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, কী বললেন
  • ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, প্রথমবার মুখ খুললেন অভিষেক
  • ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আগমন নিয়ে যা ভাবেন ইলন মাস্ক
  • ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের প্রথমবার সেরা তিনে স্টার্ক