ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: প্রেস সচিব
Published: 11th, November 2025 GMT
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ—এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশি-বিদেশি কোনো শক্তিই এই নির্বাচন ঠেকাতে পারবে না।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ‘ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে, তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে যতই বানচালের চেষ্টা করা হোক না কেন, ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না।’
শফিকুল আলম আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে। রাজনৈতিক দল থাকলে মতভেদ থাকবেই। তবে মতবিরোধ থাকলেও সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। বড় বড় দল নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পাব। ইতিমধ্যে নির্বাচনী জোয়ার বইছে।’
প্রেস সচিব অভিযোগ করেন, ‘১৩ নভেম্বর সামনে রেখে আওয়ামী লীগ একধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে খুবই সতর্ক। এখন পর্যন্ত সারা দেশে সাতটি বাসে আগুন দেওয়া হয়েছে। আমাদের ধারণা, এগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন করেছে। একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরায়; তাঁর বাড়ি গোপালগঞ্জে। ময়মনসিংহে একজন বাসচালককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। এসব কর্মকাণ্ড নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কাজ হতে পারে। এই কার্যক্রমের মাধ্যমেই তারা প্রমাণ করেছে, কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল।’
আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে—উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। আমরা আশাবাদী, খুব সুন্দর একটি নির্বাচন দেখতে পাবেন সবাই। যেই নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। এটি হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন। আপনারা যখন বিদেশে কোনো নির্বাচন দেখবেন, টেরই পাবেন না যে নির্বাচন হচ্ছে। বাংলাদেশের যখন খুবই ভালো নির্বাচন হয়েছে—বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকটি নির্বাচন। ছেলেমেয়ে, মা–বাবা সবাই একসঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। গ্রামের সব লোক ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে আড্ডা দেয়, ভোটে কে জিতবে আলাপ-আলোচনা করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রমিজ করেছেন বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
কুলিয়ারা উচ্চবিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজীব মাহমুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ একটি চাপাতি, একটি ধারালো ছুরি এবং দুটি সুইচ গিয়ার উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত যুবকরা হলো: আপন (২৪) আজিজুল হক (২৮) মো. মানিক ইসলাম (২২) আলী হোসেন বিজয় (২০) তারা সকলেই সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় চট্টগ্রাম থেকে ডেমরাগামী সড়কে জাকিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর ওই চার যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়।
এসময় পুলিশ তাদের আটক করে এবং দেহ তল্লাশি করে উল্লেখিত অস্ত্রগুলো উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা ধারণা করছি, গ্রেপ্তারকৃতরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।