নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল
Published: 11th, November 2025 GMT
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কারের যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় নিতে হবে সরকারকেই। নির্বাচন যদি পিছিয়ে দেওয়া হয়, তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুর বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল
বাবাকে নিয়ে ‘গুজবের’ প্রতিবাদ ফখরুলের, সতর্ক করলেন কোরআনের আয়াত দিয়ে
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।”
তিনি বলেন, “পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।”
কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই।”
শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা ও সংগীত শিক্ষক বাদ দেওয়া ঠিক হয়নি। এটি শিক্ষাব্যবস্থায় এক ধরনের অসম্পূর্ণতা তৈরি করছে।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপির বড়গাঁও ইউনিয়ন শাখার সভাপতি ডা.
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ব এনপ র ফখর ল
এছাড়াও পড়ুন:
এখনো অনেক পথ বাকি, বলছেন ‘গডমাদার অব এআই’
ছবি: উইকিমিডিয়া কমনস