ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সার্টিফিকেট কোর্স, ফি ৫০০ টাকা
Published: 11th, November 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট কমিটি (আইসিইসি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা করতে ‘কার্যকর পেশাদার যোগাযোগ’ সার্টিফিকেট কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগে এলে আগে ভিত্তিতে কোর্সে ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রস্তুতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ সার্টিফিকেট কোর্সটি চালু করা হয়েছে।
‘ইফেকটিভ প্রফেশনাল কমিউনিকেশন’ নামের কোর্সটি পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট (এসপিএসইউ)।
আরও পড়ুনএবারও মাধ্যমিক বিদ্যালয়ে লটারিতে ভর্তি২০ ঘণ্টা আগেকোর্সের গঠন১.
২. মডিউলের সময়: দুই ঘণ্টা
৩. প্রতি ব্যাচে ছাত্রসংখ্যা: ৫০
কোর্সের মূল লক্ষ্য১. শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে সাহায্য করা।
২. মৌখিক ও লিখিত যোগাযোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকরভাবে যোগাযোগ করার কৌশল শেখানো হবে।
৩. পাশাপাশি প্রফেশনাল ই–মেইল লেখা, সিভি তৈরি, কাভার লেটার লেখা ও প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪. কোর্সে থাকবে দলগত কাজ, সমস্যা সমাধান ও সমন্বয়মূলক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রায়োগিক বিষয়।
৫. শিক্ষার্থীরা বাস্তব জীবনের পেশাগত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষা ২০২৬: আপাতত নির্বাচনী পরীক্ষা নয়, চলবে ক্লাস০৯ নভেম্বর ২০২৫কোর্সে কারা আবেদন করতে পারবেন১. যেকোনো বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
২. আগে এলে আগে ভিত্তিতে ভর্তি করা হবে।
৩. কোর্স শুরু হবে: ১৫ নভেম্বর ২০২৫।
৪. সময়: শনিবার সকাল ৯টা ৩০ মিনিট ও রোববার বেলা ৩টা।
৫. রেজিস্ট্রেশন ফি: ৫০০ টাকা।
৬. রেজিস্ট্রেশনের লগইন করার লিংক
# নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত তথ্য জানা যাবে
আরও পড়ুনসহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ করতে মন্ত্রণালয়ের প্রস্তাব, হলে কত টাকা লাগবে০৯ নভেম্বর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট শুরু আজ। বাংলাদেশ ফুটবল লিগে মুখোমুখি বসুন্ধরা কিংস ও মোহামেডান। আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের ম্যাচ।
ওয়েলিংটন টেস্ট-৩য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস
ভারত-আরব আমিরাত
বেলা ১১টা, টি স্পোর্টস
বাংলাদেশ-পাকিস্তান
বেলা ১-৩০ মি., বিসিবি/ইউটিউব
বসুন্ধরা-মোহামেডান
বিকেল ৫-৩০ মি., টি স্পোর্টস
ভাইপার্স-জায়ান্টস
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস
ইউনিয়ন বার্লিন-লাইপজিগ
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২