যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে ২০২৬ বিশ্বকাপ। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম গতকাল সোমবার বলেছেন, তিনি এই উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন না। কারণটা শুনলে খুশি হতে পারেন যেকোনো ফুটবলপ্রেমীই।

ক্লদিয়া জানিয়েছেন, নিজের প্রিমিয়াম টিকিটটি তিনি কোনো বাচ্চা মেয়ে কিংবা নারী ফুটবলপ্রেমীকে দেবেন। এমন কেউ, যাঁর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার সামর্থ্য নেই।

সংবাদ সম্মেলনে মেক্সিকো প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট আমি কোনো বাচ্চা মেয়ে বা নারীকে দেব, যে ফুটবল ভালোবাসে এবং ওখানে যাওয়ার সুযোগ নেই।’

২০২৬ বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচে উপস্থিত থাকতে চান না মেক্সিকো প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

এআই যেভাবে ২০২৬ সালে ৮৯% চাকরিতে প্রভাব ফেলবে

বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত প্রসারিত হচ্ছে। এটি শুধু যন্ত্র বা সফটওয়্যারের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, মানুষের কাজের ধরন, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন দক্ষতা শেখার পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তন আনছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনবিসির শীর্ষ মানবসম্পদ কর্মকর্তাদের জরিপে দেখা গেছে, আগামী বছরে প্রায় ৮৯ শতাংশ চাকরিতে এআইয়ের প্রভাব পড়বে।

চাকরিতে এআইয়ের উত্থান

জরিপে অংশ নেওয়া কর্মকর্তাদের মতে, এআই চাকরির অর্ধেকের বেশি ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তবে অনেক সংস্থা এখনো এআইয়ের সম্পূর্ণ ব্যবহার শুরু করেনি। শীর্ষ কর্মকর্তাদের একাংশ বলছেন, এখনো পুরোপুরি বলা সম্ভব নয়, কতটা চাকরিতে প্রকৃত প্রভাব পড়বে। তবে চাকরির ধরন ও কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসার এ আশঙ্কা রয়েছে। সংস্থাগুলো বিভিন্ন বিভাগের কর্মীদের কাজের ধরন পুনর্বিন্যাস করতে শুরু করেছে। উদাহরণস্বরূপ, যেসব কাজ পুনরাবৃত্তিমূলক, তা এখন এআই দ্বারা সম্পন্ন হচ্ছে এবং কর্মীরা বেশি সৃজনশীল ও কৌশলগত কাজে মনোনিবেশ করতে পারছেন।

প্রথম আলো ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম, প্রত্যেক অর্ধে থাকছে পানি পানের বিরতি
  • বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১০ম গ্রেডে চাকরি, পদ ১৩
  • বিশ্বকাপের টিকিট কীভাবে পাবেন, টিকিট থাকলেই কি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে
  • মাইক্রোসফট রিসার্চ ফেলোশিপ ২০২৬: গবেষকদের জন্য নতুন যে সুযোগ
  • লন্ডনে ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করবে চলচ্চিত্র পরিচালক সমিতি
  • টিআইবিতে ‘এরিয়া কো-অর্ডিনেটর’ পদে নিয়োগ, বেতন ১ লাখ ১২ হাজার
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪
  • এআই যেভাবে ২০২৬ সালে ৮৯% চাকরিতে প্রভাব ফেলবে
  • ২০২৬ বিশ্বকাপে কি মৃত্যুকূপ বলে কিছু আছে
  • ১৮০ জন ফুটবলারের অটোগ্রাফ আছে বাহারুলের কাছে