পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের এক ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় স্টেশনটির কাছে একটি চলন্ত গাড়িতে ওই বিস্ফোরণে বহু মানুষ আহতও হয়েছেন।

পাকিস্তানের ঘটনা নিয়ে আজ মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘এটি কেমন ধরনের বিস্ফোরণ ছিল, আমরা খতিয়ে দেখছি। বিষয়টি এখনো স্পষ্ট নয়। ফরেনসিক দলের প্রতিবেদন পাওয়ার পরই আমরা বিস্তারিত জানাতে পারব।’

আরও পড়ুনদিল্লিতে গাড়িতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ ঘণ্টা আগে

বিস্ফোরণটি ঘটেছে ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে। সাধারণত মামলা–সংক্রান্ত কাজে আসা বিপুলসংখ্যক মানুষ ও দর্শনার্থীর ভিড় থাকে সেখানে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, পুলিশ ভ্যানের পাশে কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দৃশ্যগুলো ছিল ভয়াবহ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম ব দ

এছাড়াও পড়ুন:

ট্রেন থেকে নেমে এলেন চঞ্চল, মোশাররফ, বাঁধনরা...

পুরো অডিটরিয়াম অন্ধকার। মঞ্চ ঢাকা লাল কাপড়ে। মঞ্চের দিকে হালকা একটু আলো। সাউন্ডবক্সে বেজে উঠল কিছু কথা আর সেই সঙ্গে ট্রেন চলার শব্দ, সরতে থাকে মঞ্চের লাল পর্দা। দেখা যায় মঞ্চে ছিল ট্রেনের আদল। গল্পে চরিত্রগুলোর যে নাম, সেই নামে ডাকা হলো শিল্পীদের। একে একে ট্রেন থেকে নেমে আসে পরিচিত সব মুখ।

কথা বলছেন নির্মাতা তানিম নূর, পাশে অভিনেতা ইন্তেখাব দিনার। হইচইয়ের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ