বিবিসি এখন বিশৃঙ্খল, দিশাহারা ও নেতৃত্বহীন অবস্থার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সংবাদ নিয়ন্ত্রক ক্রেইগ অলিভার। বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগের পর রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে অলিভার এ কথা বলেন।

অলিভার বিবিসির দায়িত্ব ছেড়ে দেওয়ার পর যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের যোগাযোগ পরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি মনে করেন, বিবিসিতে যে পরিস্থিতি চলছে, তা সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর তাতে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

অলিভারের মতে, এই সংকট সময়ে প্রতিষ্ঠান রক্ষার জন্য বিবিসির চেয়ারম্যান সমির শাহকেই এগিয়ে আসতে হবে। কিন্তু তিনি সে কাজটি যথাযথভাবে করছেন না বলে মনে করেন তিনি।

রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অলিভার আরও বলেন, ‘আমরা এখনো জানি না, যা কিছু ঘটেছে তার বিষয়ে বিবিসির বক্তব্য কী।’

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস গতকাল রোববার রাতে পদত্যাগ করেন। বিবিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ওঠার পর তাঁরা দুজন পদত্যাগের ঘোষণা দেন।

টিম ডেভি এক বিবৃতিতে বলেন, ‘কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।’ আর বিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস বলেন, ‘চূড়ান্তভাবে এই দায়ভার আমার।’ পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনবিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেসের পদত্যাগ১৩ ঘণ্টা আগে

বিবিসির এডিটোরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট বিবিসির সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্বের এই অভিযোগ তোলেন।

বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত একটি তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের খণ্ডিত অংশ জোড়া দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিতর্ক চলছে। এর মধ্যেই এ দুই কর্মকর্তা পদত্যাগ করলেন।

বিবিসির বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্পের দুটি আলাদা বক্তব্যকে জোড়া দিয়ে ওই তথ্যচিত্র প্রচার করা হয়েছে। এটি বিভ্রান্তি তৈরি করছে। কারণ, জোড়া দেওয়া বক্তব্যটি শুনে মনে হচ্ছে, ট্রাম্প ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় উসকানি দিচ্ছেন। প্যানোরামায় গত বছর ওই তথ্যচিত্র প্রচার করা হয়।

আরও পড়ুনঅপ্রত্যাশিত এই মুহূর্ত কি বিবিসির শীর্ষ পর্যায়ের বিভাজনকে তুলে ধরছে১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত পদত য গ অল ভ র

এছাড়াও পড়ুন:

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে রোহিতের কাঁধে নিঃশ্বাস ফেলছেন কোহলি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। সর্বশেষ আইসিসি হালনাগাদে তার ঠিক ওপরে আছেন কেবল ভারত অধিনায়ক রোহিত শর্মা।

তিন ম্যাচের সিরিজে ১৫১ গড়ে ৩০২ রান করে দুই ধাপ এগিয়েছেন কোহলি। প্রথম দুই ম্যাচে টানা সেঞ্চুরি আর তৃতীয় ম্যাচে অপরাজিত ৬৫ রানের ইনিংস; সব মিলিয়ে সিরিজ সেরা নির্বাচিত হওয়ার পাশাপাশি ছিটকে দিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে। সিরিজটি ভারত জিতেছে ২-১ ব্যবধানে।

আরো পড়ুন:

ফখর জামানকে শাস্তি দিল আইসিসি

আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাইজুল

রোহিত অবশ্য নিজের অবস্থান অটুট রেখেছেন। তিনিও ছিলেন দুর্দান্ত ছন্দে। দুটি অর্ধশতকসহ পুরো সিরিজে করেছেন ১৪৬ রান, গড় ৪৮.৬৭। তার এখন রেটিং পয়েন্ট ৭৮১, কোহলির ৭৭৩।

ভারতের আরও দুই তারকা খেলোয়াড়ও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে দারুণ ছাপ রাখা কেএল রাহুল উঠেছেন দুই ধাপ। এখন তিনি ব্যাটসম্যানদের তালিকায় ১২তম। প্রথম দুই ওয়ানডেতে তার ইনিংস ছিল ৬০ ও অপরাজিত ৬৬। অন্যদিকে সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করে তিন ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কুলদীপ যাদব।

ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিসও জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের টপ-টেন তালিকায়। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রানের ইনিংসের পর তিনি তিন ধাপ উঠে হয়েছেন অষ্টম।

অ্যাশেজ সিরিজে ধারাবাহিক দুর্দান্ত বোলিংয়ে উজ্জ্বল মিচেল স্টার্কও পেয়েছেন র‍্যাঙ্কিং বুস্ট। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে ম্যাচসেরার পর তিন ধাপ এগিয়ে এখন টেস্ট বোলারদের তালিকায় ৩ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৮৫২। যা ক্যারিয়ার সেরা। সিরিজে এখন পর্যন্ত তার উইকেট ১৮টি, গড় মাত্র ১৪।

টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট। ব্রিসবেনে তার ১৩৮* রানের ইনিংস অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম টেস্ট সেঞ্চুরি। যা তালিকার শীর্ষস্থান আরও দৃঢ় করেছে। রুটের নিচে আছেন কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ। দুজনই এক ধাপ করে এগিয়েছেন।

উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে করেছিলেন ৫২, আর স্মিথ অ্যাশেজে এখন পর্যন্ত করেছেন ১০৩ রান, গড় ৫১.৫০; সর্বোচ্চ স্কোর ৬১। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ