খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ, প্রার্থীদের জন্য নির্দেশনা
Published: 10th, November 2025 GMT
খাদ্য অধিদপ্তরের কারিগরি ১৩ ক্যাটাগরির ৪০০টি এবং ড্রাইভার পদের ৫০টি শূন্য পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচিত প্রার্থীদের জন্য নির্দেশনা১. নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে।
২.
৩. চাকরিতে প্রবেশকালে প্রার্থীগণকে খাদ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানের মাধ্যমে ডোপ টেস্ট সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি৫২ মিনিট আগে৪. খাদ্য অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্র বিশেষে তৎকর্তৃক মনোনীত কোনো মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে।
খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তরের ২০২৩ সালের ৩১ আগস্টের নিয়োগ বিজ্ঞপ্তি এবং গত ৯ মার্চের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৯ আগস্ট প্রথম ধাপের ১৪ ক্যাটাগরির কারিগরি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে গত ২৯ আগস্ট ড্রাইভার (গ্রেড-১৫) পদে নিয়োগের লিখিত পরীক্ষা এবং পরবর্তী সময় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনসহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ করতে মন্ত্রণালয়ের প্রস্তাব, হলে কত টাকা লাগবে০৯ নভেম্বর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ত ক প রক শ পর ক ষ
এছাড়াও পড়ুন:
এমবিবিএস ভর্তি পরীক্ষা: ১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের সব মেডিকেল অনলাইন ও অফলাইনে কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভর্তিসংক্রান্ত কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন-অফলাইন কোনো ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না। গতকাল সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা।
আরও পড়ুনযুক্তরাজ্যর পাঠ্যক্রম পর্যালোচনা, পরিবর্তনে করা হয়েছে ১০ সুপারিশ৪ ঘণ্টা আগেএদিকে ভর্তি পরীক্ষার আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যায় বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগে সরকারি ৩৭টি মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ের ফলে ১৪টি মেডিকেলে কমেছে ৩৫৫টি আসন, আর ৩ মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি আসন। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি।
আরও পড়ুনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ২২ নভেম্বর ২০২৫বেসরকারি ৬৬টি মেডিকেলে কমানো হয়েছে আরও ২৯২টি আসন। ফলে বেসরকারি মেডিকেলের আসন নেমে এসেছে ৬ হাজার ১টিতে।
আরও পড়ুন১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাস নম্বর ৩০, ভুল উত্তরে নম্বর কাটাসহ দেখুন বিস্তারিত০৮ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু০৭ ডিসেম্বর ২০২৫