ঢাকার ধামরাইয়ে অবৈধ সাতটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে, চারটিকে জরিমানা ও তিনটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সদর উপজেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

রেজওয়ান-উল-ইসলাম বলেন, ‘‘ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে সাতটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে মেসার্স ডিবিসি ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস, মেসার্স স্টাইল ব্রিকস ও মেসার্স নূর ব্রিকস নামে চারটি ইটভাটাকে তিন লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেসার্স ন্যাম ব্রিকস, মেসার্স ফোর স্টার ব্রিকস ও মেসার্স এইচ এম ব্রিকস নামে তিনটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’’

ঢাকা/সাব্বির/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইটভ ট

এছাড়াও পড়ুন:

গণতান্ত্রিক রূপান্তর চায় না যারা, তারাই এর পেছনে: আনু মুহাম্মদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ–সমর্থক শিক্ষক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তা, দুই ঘটনারই নিন্দা জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ।

আজ শুক্রবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক সমাবেশে আনু মুহাম্মদ বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে যারা চায় না, এই ঘটনাগুলোর পেছনে তারাই রয়েছে।

বাউল আবুল সরকারের মুক্তি ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ‘আক্রান্ত ও ফ্যাসিবাদবিরোধী জনগণের প্রতিরোধ যাত্রা’ শিরোনামে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। আনু মুহাম্মদ এই সমাবেশে সভাপতিত্ব করেন।

আজ দুপুরে ঢাকার বিজয়নগরে গুলি করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে, যিনি আওয়ামী লীগের কড়া সমালোচক হিসেবে পরিচিত। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ–সমর্থক শিক্ষক জামাল উদ্দীনকে হেনস্তা করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)।

দুই ঘটনার প্রসঙ্গ ধরে আনু মুহাম্মদ বলেন, ‘জামাল উদ্দীন কিংবা ওসমান হাদি কী রাজনৈতিক চিন্তা ধারণ করেন, কী মতামত পোষণ করেন, রাজনৈতিক-সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁদের অবস্থান কী, সেটা আমাদের দৃষ্টিতে অপ্রাসঙ্গিক। আমরা মনে করি, প্রত্যেকের নিজ নিজ মতপ্রকাশের অধিকার আছে। সন্ত্রাসের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য সেই জায়গাটা সমাজে তৈরি করতে হবে। যারা গণতান্ত্রিক রূপান্তরে বাধা সৃষ্টি করতে চায়, তারাই এ ধরনের সন্ত্রাস করছে।’

কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শুক্রবার সাংস্কৃতিক সমাবেশে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ

সম্পর্কিত নিবন্ধ