দিনভর ঘোরাঘুরি–সেলফি, শেষে গান–নাচ
Published: 10th, November 2025 GMT
সকালটা শুরু কিছুটা কড়া রোদে। ঘড়িতে ৯টা বাজতেই চট্টগ্রাম নগরের ফয়’স লেক অ্যানাউন্সমেন্ট পার্কের সামনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ভিড়। নিবন্ধন বুথে নিবন্ধনের তথ্য যাচাই শেষে ব্যান্ড হাতে পার্কে প্রবেশের অপেক্ষা। ভেতরে ঢুকেই কেউ মেতে উঠেছেন বন্ধুদের সঙ্গে আড্ডা ও সেলফি তোলায়, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েন রাইডে চড়ায়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি–প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসবের চিত্র ছিল এমন।
‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ স্লোগান নিয়ে প্রথমবারের মতো আজ সোমবার অনুষ্ঠিত হলো উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি–প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব–২০২৫’। প্রথম আলোর আয়োজনে ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় আয়োজনের সহযোগী ছিল কনকর্ড গ্রুপ। অনুষ্ঠানে নিবন্ধন করেছেন ছয় হাজার শিক্ষার্থী।
পার্কে ঢুকেই শিক্ষার্থীরা হয়ে যান অনেকটা বাঁধনহারা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং ও পড়াশোনার চাপ থেকে খানিক বিরতি পেয়ে মেতে ওঠেন আড্ডা, ঘোরাঘুরি ও সেলফি তোলার আনন্দে। মূল অনুষ্ঠান শুরুর আগেই পার্ক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে যায়। তাঁদের কেউ কেউ আবার প্রথমবারের মতো ফয়’স লেকে এসেছেন। তাঁদের আনন্দ ছিল দ্বিগুণ।
পার্কের প্রবেশমুখে একটি সবুজ বোর্ড। তার সামনে বিশাল জটলা। কাছে যেতে জানা গেল, সেখানে নিজেদের তিনটি করে লক্ষ্য রঙিন কাগজে লিখে টানিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। তাসলিম উদ্দিন নিজের প্রথম লক্ষ্য হিসেবে লিখেছেন, নিজেকে ভিন্নভাবে তৈরি করা। তাসনিয়া তালুকদার লিখেছেন, একজন ভালো চিকিৎসক হতে চান তিনি। ফাতেমাতুজ জাহান চান একজন পরিপূর্ণ মানুষ হতে।
আরেকটু এগিয়ে গেলেই প্রথম আলো এক্সপেরিয়েন্স সেন্টার। এখানে বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক খেলাধুলা, ভার্চ্যুয়াল রিয়েলিটিসহ বিভিন্ন গেমের আয়োজন করা হয়েছে। পাশের সেলফি বুথ ও ৩৬০ ডিগ্রি ফটো বুথে সারা দিনই ছিল শিক্ষার্থীদের ভিড়। এর পাশে নিজেদের স্টলে ডার্ট গেমের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা।
সংবর্ধনা অনুষ্ঠানে সারাদিন আনন্দ–উচ্ছ্বাসে কাটে শিক্ষার্থীদের। আজ সকালে চট্টগ্রামের ফয়’স লেক অ্যামিউসমেন্ট পার্কে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল অন ষ ঠ ন ন বন ধ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ১১০ বোতল ফেন্সিডিলসহ কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শাহ আলম (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে মুক্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম নয়াআটি মুক্তিনগর এলাকার আবুল কালামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওয়াসিম আকরাম জানান, থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ডিউটি চলাকালে গোপন সূত্রে জানতে পারি যে নয়াআটি মুক্তিনগর এলাকার আরিফ হোসেনের স্যানিটারি কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে আমরা কৌশলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
গ্রেপ্তারের পর তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৩০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত শাহ আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এই এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।