Risingbd:
2025-12-12@16:40:26 GMT

নেইমার, তুমি দূর হও!

Published: 10th, November 2025 GMT

নেইমার, তুমি দূর হও!

ব্রাজিলের সেরি আ-এর ৩৩তম রাউন্ডে ফ্ল্যামেঙ্গো ৩-২ ব্যবধানে সান্তোসকে হারালেও, ম্যাচের রোমাঞ্চ ছাপিয়ে আলোচনায় ছিল এক বিতর্কিত দৃশ্য এবং সেটা নেইমারকে ঘিরে।

ঘটনাটি ঘটে ম্যাচের মাঝপথে। যখন স্কোরবোর্ডে সান্তোসের বিপক্ষে ফ্ল্যামেঙ্গো ৩-০ গোলে এগিয়ে। ঠিক তখন গ্যালারিতে উপস্থিত ছিলেন নেইমার। প্রাক্তন ক্লাবের এই অবস্থায় মাঠ ছাড়তে দেখা যায় তাকে। আর সেটাই যেন ক্ষোভের আগুনে ঘি ঢালে। মুহূর্তের মধ্যেই ফ্ল্যামেঙ্গো সমর্থকেরা শুরু করেন নেইমারবিরোধী স্লোগান।

আরো পড়ুন:

বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স দলে ফিরলেন এন’গোলো কান্তে

ফিফা দ্য বেস্ট ২০২৫: বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন ঘোষণা

গ্যালারিতে গর্জে ওঠে কটূক্তি, “নেইমার, দূর হও! দ্বিতীয় বিভাগে খেলতেই সান্তোসে ফিরে এসেছ?”

এই তির্যক মন্তব্যে ভেসে যায় গোটা স্টেডিয়াম। কারণ, সান্তোস বর্তমানে সেরি আ-এর পয়েন্ট টেবিলে ১৭তম স্থানে, অর্থাৎ অবনমন অঞ্চলে। ১৬তম স্থানের দল থেকে তারা পিছিয়ে আছে মাত্র দুই পয়েন্টে। বাকি ছয় ম্যাচে সেই ব্যবধান ঘোচানোই এখন তাদের একমাত্র লক্ষ্য।

এদিকে, ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সম্প্রতি নেইমারকে পরামর্শ দিয়েছেন তার মাঠের পজিশন বদলে খেলতে। যাতে তিনি আবারও নিজের পুরনো ছন্দ ও ধার ফিরে পান। তবে মাঠে যতই ট্যাকটিকাল আলোচনা থাকুক, গ্যালারিতে নেইমারের প্রতি এই ক্ষোভই এখন ব্রাজিলিয়ান ফুটবলের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।  

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তারের সময় বেঁধে দিয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ডাকসু, বিকেলে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করে।

সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ডাকসু। সমাবেশ থেকে ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার ভেতরে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত এবং এই ন্যক্কারজনক ঘটনার নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচার কার্যকর করতে হবে।’

ডাকসুর এজিএস আরও বলেন, ‘যারা এ ধরনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের যদি এই সরকার দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারে, তাহলে এই সরকার জনতার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হবে।’

ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করতে চাই—যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করা না হয় এবং এর পেছনের রাঘববোয়ালদের গ্রেপ্তার করা না হয়, তবে বাংলাদেশে দাবানল জ্বলবে।’

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজু ভাস্কর্যের সামনে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দর ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। এতে সংগঠনের আহ্বায়ক রিয়াদুস জুবাহ ওসমান বলেন, ‘এই হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে হবে। যারা এ ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী, সেই মাস্টারমাইন্ডদেরও দৃশ্যমান আইনি প্রক্রিয়ার আওতায় আনতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন একমাত্র পথ।’

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে। বিকেলে ছাত্রদল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শিববাড়ি ও জগন্নাথ হল এলাকা ঘুরে আবার জরুরি বিভাগের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নেতা–কর্মীরা ‘হাদিকে গুলি কেন, ইন্টেরিম জবাব দে’, ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

ছাত্রদলের নেতারা ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সম্পর্কিত নিবন্ধ