কান্নাভেজা চোখে ২০২১ সালে ক্যাম্প ন্যু ছেড়ে গিয়েছিলেন লিওনেল মেসি। এরপর খেলোয়াড় হিসেবে মেসির ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল একাধিকবার। সেসব শেষ পর্যন্ত সত্য হয়নি। মেসির আর ফেরা হয়নি বার্সায়। এর মধ্যে ২০২৩ সালের জুনে সংস্কারের জন্য খেলা বন্ধ হয়ে যায় ক্যাম্প ন্যুতে।

৮৯৪ দিনের অপেক্ষার পর অবশেষে গত ৭ নভেম্বর ক্যাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা। শুক্রবার রাতে ঐতিহাসিক এ স্টেডিয়ামে ২৩ হাজার দর্শকের সামনে অনুশীলন করেন লামিনে ইয়ামাল–রবার্ট লেভানডফস্কিরা। নিজের বেড়ে ওঠার এই মাঠে গোপনে ঘুরে গেলেন মেসি।

আলোঝলমলে ক্যাম্প ন্যুতে মেসির পা পড়েছিল গতকাল রাতে। মাঠে তোলা নিজের কিছু ছবিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড। ক্যাপশনে মেসি লিখেছেন, ‘গত রাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটাকে আমি মনপ্রাণ দিয়ে মিস করি। এমন এক জায়গা, যেখানে আমি অসম্ভব সুখে ছিলাম। যেখানে তোমরা সবাই আমাকে অনুভব করিয়েছিলে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন আবার ফিরতে পারব, শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, বরং যেমনটা আগে কখনো পারিনি.

..।’

আরও পড়ুন৮৯৪ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা০৮ নভেম্বর ২০২৫

এর আগে বিভিন্ন সময় ক্যাম্প ন্যুতে মেসিকে সংবর্ধনা দেওয়ার কথা শোনা গিয়েছিল। বার্সার অনুশীলনে ফেরার দিনও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। তিনি বলেছিলেন, ‘ক্যাম্প ন্যুর উদ্বোধন লিওনেল মেসিকে সম্মান জানিয়ে করাটা দারুণ হবে।’ মেসির ক্যাম্প ন্যু ভ্রমণের পর সেই আলোচনা নিশ্চিতভাবে আরও ডালপালা মেলবে।

এই মাঠেই একের পর এক ইতিহাস গড়েছিলেন মেসি

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ওসমান হাদির (শরিফ ওসমান বিন হাদি) ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে এবং সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) গুলির ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আরো পড়ুন:

হাদির ঘটনায় জিএম কাদে‌রের গভীর উদ্বেগ

হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিতে তার অবস্থা আশঙ্কাজনক। অপরাধীদের ধরতে পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনী ও সংস্থাও কাজ করছে।

এদিকে মাথায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে যাত্রা করে অ্যাম্বুলেন্স। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”

ঢাকা/এমআর/রাসেল

সম্পর্কিত নিবন্ধ