নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মহানগরীর ২৭টি ওয়ার্ডে ডেঙ্গু সতর্কতা বিষয়ে মাইকিং শুরু করেছে। সাত কর্মদিবসে এই মাইকিং চলবে। যাতে নগরবাসী ডেঙ্গু মহামারী থেকে রক্ষা করতে পারে।

নাসিক এর স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ নাফিয়া ইসলাম জানান, নাসিক এর প্রশাসক ড. আবু নছর  মোহাম্মদ আব্দুল্লাহ এর নির্দেশে নাসিক এর সকল ওয়ার্ডে ডেঙ্গু বিষয়ে মাইকিং চলছে।

মাইকিং করে বলা হচ্ছে, ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস। এডিস নামক মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের জীবাণুর মাধ্যমে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

এই রোগ থেকে আমাদের সুরক্ষার একমাত্র উপায় হলো এডিস মশার জন্মস্থল ধ্বংস করা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। এডিস মশা সাধারণত ঘরের ভেতরে ও আশেপাশের জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে।

এডিস মশার বিস্তার রোধে আপনার বাড়ির ভেতর এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদিসহ পরিত্যক্ত যে কোনো পাত্রে পানি জমা থাকলে প্রতি তিনদিনের মধ্যে অবশ্যই পরিষ্কার করুন।

বাড়ির আঙ্গিনা, ছাদ, বারান্দা, গ্যারেজের কোথাও পানি জমতে দিবেন না এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পাত্র সরিয়ে ফেলুন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়মিতভাবে সকালে স্প্রে মেশিনের মাধ্যমে লারভিসাইড এবং বিকালে ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড প্রয়োগ কার্যক্রম পরিচালনা করে। বিকালের ফগিং কার্যক্রমে প্রচুর ধোয়া নির্গত হয়, এ ধোয়া থেকে শিশুদের দূরে রাখুন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োজিত কর্মীদেরকে আপনার বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যবসা কেন্দ্রের বেসমেন্ট এবং ছাদে মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করুন।

ডেঙ্গু মৌসুমে শরীরের বেশির ভাগ অংশ এবং হাত পা ঢাকা থাকে এমন কাপড় পরিধান করুন। দিনে এবং রাতে বিশ্রাম অথবা ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

আপনার বাড়ির আঙ্গিনা স্থাপনা, প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আপনার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেঙ্গু মৌসুমে জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করুন ও চিকিৎসা গ্রহণ করুন। নগর স্বাস্থ্য কেন্দ্রে স্বল্পমূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে পরীক্ষা করুন।

গর্ভবর্তী মা, নবজাতক শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিন। ডেঙ্গু একটি ভয়াবহ রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়।

এই রোগ থেকে আমাদের সুরক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো এডিস মশার জন্মস্থল ধ্বংস করা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।

ডেঙ্গু প্রতিরোধে আপনার অংশগ্রহণ-ই পারে, আপনার পরিবার ও নগর নিরাপদ রাখতে। মশার উৎসস্থল ধ্বংস করি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ট পর ষ ক র আপন র ব

এছাড়াও পড়ুন:

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্

১০ ডিসেম্বর  আন্তর্জাতিক  মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল- (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হলো  বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫। 

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি  এড.সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সংগঠনের  সাধারণ সম্পাদক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর  সার্বিক তত্বাবধানে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে  কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিবাদ্য করে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে হিউম্যান এইড (হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল) 

সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো  বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে।

ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু,  সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান  প্রীতি, বাংলাদেশ  রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল  নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক জি এ  রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ আরো  অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সর্বপরি, হিউম্যান এইড বলতে চায়- দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  
  • নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম
  • সোনারগাঁয়ে এনসিপির উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ
  • সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু
  • রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া 
  • ‎মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্