ঢাকা সাভারের আশুলিয়ায় প্রায় ১০ মাস আগে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক নারীর লাশের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নিহত নারীর স্বামী বিদ্যুৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জালাল উদ্দীন। 

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিতে নিহত কে এই সরোয়ার?

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, গত ২৭ জানুয়ারি আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরদিন আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার ভিত্তিতে ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর খিলগাঁও থানার পশ্চিম নন্দীপাড়ার একটি রিকশা গ্যারেজের গলি থেকে বিদ্যুৎ মণ্ডল (৩৭) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিদ্যুৎ মণ্ডল জয়পুরহাটের কালাই উপজেলার তালোরা বাইগুনি গ্রামের মৃত বেলায়েত হোসেন ও মৃত দেলোয়ারা বেগমের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ মণ্ডল জানান, লাশটি তার তৃতীয় স্ত্রী নারগিস আক্তারের (২৭)। তার বোন জামাই শাকিলুর রহমান হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে। ঘটনার পর থেকে শাকিলুর পলাতক রয়েছেন।

ডিবি (উত্তর) জানায়, বিদ্যুৎ মণ্ডলকে আশুলিয়া থানার ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া চলছে। অন্য অভিযুক্ত শাকিলুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকা/সাব্বির/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব দ য ৎ মণ

এছাড়াও পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ওসমান হাদির (শরিফ ওসমান বিন হাদি) ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে এবং সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) গুলির ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আরো পড়ুন:

হাদির ঘটনায় জিএম কাদে‌রের গভীর উদ্বেগ

হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিতে তার অবস্থা আশঙ্কাজনক। অপরাধীদের ধরতে পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনী ও সংস্থাও কাজ করছে।

এদিকে মাথায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে যাত্রা করে অ্যাম্বুলেন্স। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”

ঢাকা/এমআর/রাসেল

সম্পর্কিত নিবন্ধ