আসিফের মন্তব্য নিয়ে বিসিবির ব্যাখ্যা চেয়েছে বাফুফে
Published: 10th, November 2025 GMT
ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের অবমাননাকর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বরাবর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আপনি নিশ্চয়ই অবগত যে বাংলাদেশের ফুটবলের অভিভাবক হিসেবে আমি ও আমার নির্বাচিত নির্বাহী কমিটি, হাজার হাজার খেলোয়াড় এবং কোটি কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এই ঘটনায় আমি আপনার কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি।’
গত রোববার বিসিবির কনফারেন্সের উদ্বোধনী দিনে বক্তব্যে ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ আখ্যা দেন আসিফ। একই সঙ্গে দেশের ফুটবলারদের ব্যবহার খুব খারাপ বলে মন্তব্য করেন তিনি।
ফুটবলারদের কারণে ক্রিকেট খেলা যাচ্ছে না দাবি করে আসিফ বলেন, ‘ফুটবলারদের কারণে গোটা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। তারা উইকেট ভেঙে ফেলে এবং প্রতিটি জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে। এমনকি যেখানে ফুটবলের আয়োজন নেই, সেখানেও স্টেডিয়াম ব্যবহার করছে।’
বিসিবি পরিচালক আসিফ আকবর.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল র
এছাড়াও পড়ুন:
কোন মন্ত্রে সফল অধিনায়ক আকবর
আকবর আলীকে অধিনায়ক বানালেই কি চ্যাম্পিয়ন? প্রশ্নটা শেষ হওয়ার আগেই তিনি বলতে শুরু করেন, ‘না, না ভাই, এমন কিছু না…’ ফোনের ওপার থেকেও বিনয়টা ঠিকই বোঝা গেল আকবরের। কিন্তু ঘটনাটা তো এখন তেমনই হয়ে গেছে!
ঘরোয়া ক্রিকেটে এ মৌসুমে যে দুটি টুর্নামেন্ট হয়েছে, দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলীর রংপুর বিভাগ। গতকাল রাতে যখন তাঁর সঙ্গে ফোনে এই কথোপকথন—তাঁর ঘণ্টা দুয়েক আগেই জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতে তিনি তখন রংপুরের পথে।
গাড়িতে যেতে যেতেই আকবর প্রথম আলোকে জানালেন অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের রহস্য, ‘এখানে জাদু বা এমন কিছু না। আসলে জেতার চেষ্টা করি। ওভাবেই পরিকল্পনা করি। কিন্তু মাঠে তো আসলে এটা বাস্তবায়ন করার দায়িত্ব দলের সবার। আমার মনে হয় যে সবাই তা করতে পারে দেখেই চ্যাম্পিয়ন হই।’
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আকবরের অধিনায়কত্বে। তাঁর হাত ধরে দুবার জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। এনসিএল টি-টোয়েন্টির প্রথম দুটি আসরের শিরোপাও তাঁর অধিনায়কত্বেই জিতেছে রংপুর।
চ্যাম্পিয়নের ট্রফি হাতে রংপুর বিভাগের ফটো সেশন