ধামগড় ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা কামাল গ্রেপ্তার
Published: 6th, August 2025 GMT
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য।
২০২১ সালের নভেম্বরে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাসুম আহম্মেদকে পরাজিত করে জয়লাভ করেন কামাল হোসেন।
গত বছর ৫ আগস্টের পর বন্দর উপজেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যান পালিয়ে গেলেও তিনি নিজ বাড়িতে ছিলেন এবং কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৬ আগষ্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এরআগে ভোর রাত আড়াইটার দিকে হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, কামাল হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাঁর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে পাটাত্তা এলাকার একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে জরিনা বেগমের (৬৫) শরীরের ২০ শতাংশ, মো: আলাউদ্দিনের (৩৫) শরীরের ৪০ শতাংশ, শিফা আক্তারের (১৪) শরীরের ১২ শতাংশ এবং শিমলার (৪) শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন রহমান জানান, ভোরে ৪ জন দগ্ধকে আনা হয়েছিল যারা নারায়ণগঞ্জের সোনারগায়ের বাসিন্দা বলে জানানো হয়েছে। তাদেরকে অত্র হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোররাতে ঘটনার পরপরই দগ্ধদের সরাসরি ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।