ঘরের মেঝেতে পড়ে ছিল স্বামীর লাশ, চৌকির ওপর স্ত্রীর
Published: 11th, November 2025 GMT
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিজ বসতঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন সিরাজউদ্দিন খান (৭৫) ও তাঁর স্ত্রী আকলিমা বেগম। সিরাজ উদ্দিন খানের বাড়ি পার্শ্ববর্তী মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা যায়, পেয়ারপুর গ্রামসংলগ্ন আন্ধারমানিক নদে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সিরাজউদ্দিন। নদীর তীরে একটি ঝুপড়িতে তৃতীয় স্ত্রী আকলিমাকে নিয়ে বসবাস করতেন। আজ ফজরের নামাজে না যাওয়ায় স্থানীয় কয়েকজন বাসিন্দা ভোর ৬টার দিকে ওই বাড়িতে খোঁজখবর নিতে যান। ঘরের সামনে গিয়ে অনেক ডাকাডাকি পর কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা ভেতরে ঢোকেন। সেখানে চৌকির ওপর আকলিমা ও মেঝেতে সিরাজউদ্দিনের লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।
স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ ও আকলিমার শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখেছেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই দম্পতির মৃত্যু রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে কাজ করেছে সিআইডি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স র জউদ দ ন উদ দ ন আকল ম
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের
ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা। আজ রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে এই বার্তা দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনেরা ভারতে প্রবেশ করলে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্যসমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত।
আরও পড়ুনভারতীয় হাইকমিশনারকে তলব, হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান৩ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি। বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয়নি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’
আরও পড়ুনহাদির ওপর হামলা: সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক২ ঘণ্টা আগে