আইওএস ২৬.২ বেটা সংস্করণ উন্মুক্ত
Published: 11th, November 2025 GMT
আইওএস ২৬.১ সংস্করণ প্রকাশের পরই নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি সম্প্রতি উন্মুক্ত করেছে আইওএস ২৬.২ বেটা। আগামী মাসেই সংস্করণটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইওএস ২৬-এরপর এটিই প্রথম বড় হালনাগাদ। এতে লিকুইড গ্লাস ইন্টারফেস, অ্যাপল নিউজ, স্লিপ অ্যানালাইসিস, রিমাইন্ডার, মিউজিক অ্যাপসহ কয়েকটি ফিচারে এসেছে নতুন সংযোজন ও পরিবর্তন।
আগের সংস্করণে লিকুইড গ্লাস ইন্টারফেসে ‘টিন্টেড মোড’ চালুর মাধ্যমে পর্দার উজ্জ্বলতা নিয়ন্ত্রণের সুযোগ যুক্ত হয়েছিল। এবার নতুন সংস্করণে সেই ফিচারে আরও সূক্ষ্ম নিয়ন্ত্রণের সুবিধা যোগ করা হয়েছে। পাশাপাশি স্লিপ অ্যানালাইসিসের মানদণ্ডে পরিবর্তন, মিউজিক অ্যাপে অফলাইনে গানের লিরিক দেখার সুবিধা এবং রিমাইন্ডারে বিশেষ সতর্কতা যুক্ত করা হয়েছে।
লিকুইড গ্লাসে বাড়ছে নিয়ন্ত্রণ
আইওএস ২৬.
নতুন বিন্যাসে অ্যাপল নিউজ
অ্যাপল নিউজ অ্যাপের নকশায় এসেছে পরিবর্তন। এখন অ্যাপটির ওপরের অংশে চারটি অ্যাক্সেস বাটন যোগ করা হয়েছে খেলাধুলা, খাবার, ধাঁধা ও রাজনীতি বিভাগের জন্য। এতে ব্যবহারকারীরা পছন্দের বিভাগে দ্রুত প্রবেশ করতে পারবেন। নিচের অংশে যুক্ত হয়েছে নতুন ‘ফলোয়িং’ ট্যাব, যেখানে প্রিয় বিষয়, সংরক্ষিত প্রতিবেদন ও রিডিং হিস্ট্রি এক জায়গায় দেখা যাবে।
স্লিপ অ্যানালাইসিসে নতুন মানদণ্ড
অ্যাপলের স্লিপ অ্যানালাইসিস বা ‘স্লিপ স্কোর’ ফিচারের মানদণ্ডে এসেছে পরিবর্তন। আগে ০ থেকে ২৯ পয়েন্টকে খুব কম ঘুমের মান হিসেবে ধরা হতো, এখন তা বেড়ে হয়েছে ৪০ পয়েন্ট পর্যন্ত। একইভাবে, ‘উচ্চ’ঘুমের মান আগে ছিল ৭০ থেকে ৮৯ পয়েন্ট, এখন তা নির্ধারণ করা হয়েছে ৮১ থেকে ৯৫ পয়েন্টে। সর্বোচ্চ স্কোর ১০০ পয়েন্ট অপরিবর্তিত থাকছে।
অফলাইনে গানের লিরিকস দেখার সুবিধা
অ্যাপল মিউজিক অ্যাপে এসেছে বহুল প্রত্যাশিত পরিবর্তন। এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই গানের লিরিকস দেখা যাবে। অর্থাৎ লিরিকস ফিচারটি এখন অফলাইনে ব্যবহারযোগ্য। ইন্টারনেট ছাড়াই গান শোনার সময় লিরিকস দেখার এই সুবিধাকে ব্যবহারকারীদের জন্য বড় এক সংযোজন বলে মনে করা হচ্ছে।
রিমাইন্ডারে বিশেষ সতর্কতা
রিমাইন্ডার অ্যাপে যুক্ত হয়েছে নতুন সতর্কতাব্যবস্থা। এখন থেকে জরুরি কাজের জন্য আলাদা সতর্কতা নির্ধারণ করা যাবে। নির্দিষ্ট সময় ঘনিয়ে এলে ফোনে অ্যালার্ম বেজে ব্যবহারকারীকে সেই কাজের কথা স্মরণ করিয়ে দেবে।
সূত্র: নিউজ১৮ ডটকম
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ম ইন ড র স স করণ অ য পল নত ন স
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে জোড়া খুন: গৃহকর্মীকে আসামি করে মামলা
ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা-মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন রাইজিংবিডি ডটকমকে বলেন, “নিহতের স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওই গৃহকর্মীকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি সরকারের গোয়েন্দারা কাজ করছে।”
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের ৭ম তলার ফ্ল্যাট থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নাফিসার বাবা আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন।
নিহতদের স্বজনরা জানান, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গৃহকর্মী আয়েশা সকালে বোরকা পরে বাসায় আসেন এবং প্রায় দেড় ঘণ্টা পরে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে নির্বিঘ্নে বেরিয়ে যান। লায়লা ফিরোজের শরীরে ৩০টির বেশি এবং নাফিসার গলায় ৪টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
পরে পুলিশ বাথরুম থেকে দুটি ধারালো অস্ত্র (চাইনিজ সুইচ গিয়ার ও একটি চাকু) উদ্ধার করে। ভবনের দারোয়ান খালেককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা/এমআর/ইভা