নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বাবুলের পানি বিশুদ্ধকরণ ইউনিট স্থাপন
Published: 11th, November 2025 GMT
শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে সোমবার সকালে শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল।
স্কুলের বিবিধ সমস্যা বিষয়ে আলাপ আলোচনার পর তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি রিভার্স অসমোসিস সিস্টেম হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারি প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। হস্তান্তর শেষে নিজে উপস্থিত থেকে টেকনিশিয়ান দ্বারা ইউনিটটি স্থাপন করান তিনি ।
এরপর স্কুলের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং সকলকে সাথে নিয়ে তা থেকে পানি পান করেন বাবুল। পরিষ্কার পানির ব্যবস্থা করায় শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানায়।
আমলাপাড়া নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত মানের পানি বিশুদ্ধকরণ রিভার্স অসমোসিস ফিল্টার ও পানি সংরক্ষণের ব্যবস্থাসম্পন্ন এই ইউনিট থেকে শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরাও উপকৃত হবেন।
আমাদের স্কুলের প্রতিবেশী বাবুল ভাই সবসময় স্কুলের যে কোন সমস্যায় এগিয়ে আসেন, তিনি নিজে থেকেই খোঁজ খবর নেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বর্তমানের মত ভবিষ্যতেও তিনি আমাদের জন্য এবং সমাজের জন্য অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।
এই বিষয়ে আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমার প্রিয় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য আজ আমার বাড়ীর পাশের নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে পানির ফিল্টার স্থাপন করে দিলাম।
চারদিকে পানিবাহিত রোগ ছড়াচ্ছে, ফলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা খুব জরুরি যাতে পানি বাহিত রোগসমুহ নির্মূল করা যায়। সবাই সুস্থ থাকুক এ কামনা করি। জনস্বার্থে স্বাস্থ্য সেবার পাশাপাশি সামাজিক অন্যান্য সেবার কাজও অব্যহত থাকবে।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ সভাপতি ফিরোজ আহমেদ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা এহসান বাপ্পা, জিয়া পরিষদ নারায়ণগঞ্জ সদর থানার আহবায়ক শাহজাহান খোকন সহ আরও অনেকে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ক ল কল জ ন র য়ণগঞ জ র জন য
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলেম-ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) বাদ আছর সিদ্ধিরগঞ্জ ক্যানেলপার বাতেনপাড়ায় ১নং ওয়ার্ডে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ ( সিদ্ধিরগঞ্জ - সোনারগাঁও ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, িনারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ১নং ওয়ার্ড বিএনপির সহ - সম্পাদক মজিজুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগর, আরমান হোসেন, আশিকুর রহমান অনি, জুয়েল রানা,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, কেন্দ্রীয় মৎস্যজীবী দল নেতা আলী নুর সহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।