গাইবান্ধার সাঘাটায় হতাশার কথা উল্লেখ করে ফেসবুকে   স্ট্যাটাস দেওয়ার পর বিষ পান করে আত্মহত্যা করেছেন মানিক সরকার (২৬) নামের এক যুবক। 

সোমবার (১০ নভেম্বর) রাতে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যাহ গ্রামে এ ঘটনা ঘটে।  মানিক সরকার ওই গ্রামের মনোজ সরকারের ছেলে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। 

আত্মহত্যার আগে মানিক সরকার নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, “আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে, খুব একা একাও লাগছে। নিজের ভাগ্যের প্রতি ভীষণ অভিযোগ রয়েছে, তবু বাস্তবতাটা তো মেনে নিতেই হবে…। বিগত ৩-৪ বছর ধরে শারীরিক ও মানসিকভাবে ভীষণ যন্ত্রণা হচ্ছে। কষ্টের পরিমাণ বোঝাতে পারবো না। এত কষ্টের চেয়ে মৃত্যু সহজ মনে হয়েছে। আমাকে ক্ষমা করে দিও মা, তোমাদের জন্য কিছু করতে পারলাম না।”

মানিক সরকারের বড় ভাই সুজন কুমার সরকার জানিয়েছেন, গতকাল রাত ২টার দিকে মানিক সরকার ঘর থেকে বের হন। ঘরে ফিরতে দেরি হওয়ায় আমরা তাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে আমগাছের নিচে তাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে আমার মা চিৎকার দিয়ে ওঠেন। পরে দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে চাকরি না হওয়া মানিক মানসিকভাবে ভেঙে পড়েছিল। এ কারণে সে বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারে।

‎সাঘাটা থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিক বিষপানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

ঢাকা/‎মাসুম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ন ক সরক র

এছাড়াও পড়ুন:

অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপির আল আলামিন 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’র আহ্বায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত কয়েকদিন ধরে অসুস্থ। 

গত সোমবার (৮ই ডিসেম্বর) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে দীর্ঘ ৪ দিন রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় বেড রেস্টে রয়েছেন । মেহরাব হোসেন প্রভাত তার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া ও সুস্থতা কামনা করেছেন। 

এদিকে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে  মেহরাব হোসেন প্রভাতকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এড. আব্দুল্লাহ আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান, নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত, নারায়নগঞ্জ জেলার এনসিপির সিনিয়র সদস্য সোহেল খান সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় এডভোকেট আব্দুল্লাহ আল আমিন মেহরাব হোসেন প্রভাতে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ