ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মুঠোফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো.

সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা দায়িত্ব পালনের সময়ে মুঠোফোন ব্যবহার করার ফলে তাঁদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না।

আদেশে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যদের মুঠোফোন ব্যবহার না করার নির্দেশ প্রদান করা হলো। কোনো পুলিশ সদস্য এ নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা পরিপন্থী কাজ বলে বিবেচিত হবে। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা যাতে আরও মনোযোগী থাকেন, তা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঝটিকা মিছিল বের করছেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ সোমবার ঢাকার চারটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সড়কে পুলিশের পাহারা থাকা সত্ত্বেও মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে মুঠোফোন ব্যবহার না করার এই নির্দেশনা জারি করল পুলিশ।

যদিও গতকাল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ঠ ফ ন ব যবহ র ন প ল শ সদস য ন শ চ ত কর পর স থ ত আওয় ম

এছাড়াও পড়ুন:

নির্বাচন নিয়ে নুন্যতম সংশয় সৃষ্টি হওয়ার অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম. সাখায়াত হোসেন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে নুন্যতম সংশয় সৃষ্টি হওয়ার অবকাশ নেই। সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মানাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম. সাখায়াত হোসেন আরও বলেন, পতিত স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল।

ছাত্র জনতার বীরত্বপূর্ণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি সেক্টরে রিফর্ম করার পাশাপাশি জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার। 

বিশেষ করে নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের ভংগুর অবস্থা থেকে অনেকাংশেই উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছেন। শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সৃষ্ট অসন্তোষ নিরসন এবং নদী গুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড.নুরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক মো.রায়হান কবীর, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মিজ শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সহ পদস্থ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ