‘ভদ্ররা চুপ হয়ে যায়, অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই’
Published: 10th, November 2025 GMT
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জীবনের নানা উত্থান-পতন পেরিয়েও নিজের জায়গা ধরে রেখেছেন অভিনয় ও ব্যক্তিত্বের দৃঢ়তায়। দীর্ঘ অভিনয়জীবনে তিনি যেমন আলোচনায় থেকেছেন অভিনয়ের জন্য, তেমনি বিতর্ক ও ব্যক্তিগত কঠিন সময়ও সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংক্ষিপ্ত অথচ গভীর ভাবনা প্রকাশ করেন প্রভা। লেখেন, “যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!”
আরো পড়ুন:
বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি: প্রভা
মুখে হাসি থাকলেও বুকে শুরু হয় ভাঙচুর: প্রভা
মাত্র কয়েকটি বাক্যেই প্রভা যেন তুলে ধরেছেন এক তীক্ষ্ণ সামাজিক বাস্তবতা। ভদ্রতা কখনো কখনো দুর্বলতা নয়—এটিই যেন বোঝাতে চেয়েছেন তিনি।
তার এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনুরাগীদের মাঝে। মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা, সমর্থন আর ভালোবাসায় ভরে যায় পোস্টটি। অনেকে লিখেছেন, “প্রভার কথায় আজকের সমাজের প্রতিচ্ছবি।” কেউ কেউ লিখেছেন—“ভদ্রতা আজ দুর্বলতা ভেবে ভুল করছে অনেকে।”
দীর্ঘ ক্যারিয়ারে প্রভা প্রমাণ করেছেন, সমালোচনা ও নীরবতাকে তিনি আলাদা করে নিতে জানেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি নিজের মত প্রকাশে সাহসী।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে আসেন সাদিয়া জাহান প্রভা। অল্প সময়েই নাটকে নিজের অবস্থান তৈরি করেন তিনি। পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে—নিউ ইয়র্কের দ্য মেকআপ একাডেমি থেকে নিয়েছেন পেশাদার প্রশিক্ষণ।
এ বছর প্রভা প্রথমবারের মতো দুইটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এ দুই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শীতলক্ষ্যায় বেপরোয়া গতিতে বাল্কহেড, সুকানীসহ গ্রেপ্তার ২
শীতলক্ষ্যা নদীতে বেপরোয়াভাবে বাল্কহেড চালানোর অপরাধে সুকানীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি।
ধৃতরা হলো সুদূর পটুয়াখালী জেলার সদর থানার পূর্ব জৈনকাঠি এলাকার সৈয়দ আব্দুল মান্নান মিয়ার ছেলে সুকানী সৈয়দ আবব্বাছ উদ্দিন (৩২) ও একই জেলার একই থানার শৈলা এলাকার হালেম হাওলাদারের ছেলে মোঃ আবু কালাম (৩৫)।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ী এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০(১২)২৫। ধৃতদের বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বন্দর থানার চর ধলেশ্বরী গ্রামের অনুমান ৫০ গজ উত্তরে শীতলক্ষ্যা নদী থেকে এম.বি. মিহরিমা এন্ড নাজমা নামক বাল্কহেড আটকসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে কলাগাছিয়া নৌ পুলিশ শীতলক্ষ্যা নদীতে টহল ডিউটি পরিচালনাকালে এম.বি. মিহরিমা এন্ড নাজমা নামক একটি বাল্কহেড দ্রুত এবং ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে মেঘনা ব্রীজের দিক থেকে নারায়ণগঞ্জের দিকে আসছিল।
পরে কলাগাছিয়া নৌ পুলিশ স্পীড বোট নিয়ে ধাওয়া করে উল্লেখিত বাল্কহেডটিকে আটকসহ সুকানী সৈয়দ আব্বাছ উদ্দিন ও গ্রীজার মোঃ আবু কালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার কৃত আসামীদ্বয়ের হেফাজত হতে একটি স্টালের তৈরি ইঞ্জিন চালিত বালু বোঝাই বাল্কহেড, যার নাম এম.বি. মিহরিমা এন্ড নাজমা জব্দ করা হয়।