চট্টগ্রামে হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হলো যুবককে
Published: 10th, November 2025 GMT
হাসপাতালে চিকিৎসকদের চেম্বারের সামনে রোগীর ভিড়। চিকিৎসক দেখানোর জন্য অপেক্ষমাণ নানা বয়সের লোকজন। এর মধ্যে চার–পাঁচজন তরুণ এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন সামনে। যুবক বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এভাবে তুলে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিচতলায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে বিনা বাধায় সবার সমানে দিয়ে চার থেকে পাঁচজন তরুণ ওই যুবককে টেনে নিয়ে যাচ্ছেন সামনে। তাঁর দুই হাত দুই পাশ থেকে ধরে রেখেছেন তরুণেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, তুলে নিয়ে যাওয়া যুবকের নাম মো.
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দুপুরে প্রথম আলোকে বলেন, তুলে নিয়ে যাওয়া যুবককে রাতে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তামিমকে ‘স্যালুট’ বিসিবির, ক্লাবগুলোকে অনুরোধের সঙ্গে হুঁশিয়ারিও
শুরুতে ছয় পৃষ্ঠার লিখিত বক্তব্য। এরপর চলল প্রায় আধঘণ্টার প্রশ্ন-উত্তর পর্ব। মিরপুরে সিসিডিএমের পুরো সংবাদ সম্মেলনে ঢাকার ক্লাব ক্রিকেট বর্জন করা দলগুলোর কাছে যেমন ছিল অনুরোধ, তেমনি খেলতে না এলে ছিল ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারিও।
বিসিবি নির্বাচনকে কেন্দ্র করেই ক্লাবগুলোর একটি অংশের সঙ্গে বোর্ডের এই দ্বন্দ্ধের শুরু। তখন ‘বিদ্রোহী’ পক্ষটির নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ক্লাবগুলো যখন না খেলার ঘোষণা দেয়, তামিমও ছিলেন তাদের দলে। তবে পরে সেই অবস্থান থেকে সরে এসেছে তামিমেরই ক্লাব ওল্ড ডিওএইচএস। প্রথম বিভাগ ক্রিকেটের জন্য তারা দলবদল সেরে ফেলেছে।তামিমের এমন সিদ্ধান্তকে বেশ ইতিবাচকভাবে নিয়েছে বিসিবি। আজ তাঁকে রীতিমতো ‘স্যালুট’ জানানো হয়েছে।
বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ক্রিকেট মাঠে খেলাটা আপনারা চালিয়ে যেতে দিয়েন। বারবার বলছি, (খেলা না থাকলে) ক্ষতিটা হবে শুধু ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেটের। তারা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না।’
বিসিবির আয়োজিত সংবাদ সম্মেলনে ছিলের ৪ পরিচালক