চার দশকের বেশি সময় পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) নিয়মিত মৌসুমের ম্যাচ দেখতে মাঠে গেছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার মেরিল্যান্ডের ম্যাচটিতে মুখোমুখি হয় ওয়াশিংটন কমান্ডার্স ও ডেট্রয়েট লায়ন্স। তবে মাঠে গিয়ে খেলা দেখতে যাওয়ার অভিজ্ঞতাটা ট্রাম্পের জন্য সুখকর হয়নি।

খেলার প্রথমার্ধের শেষ দিকে বড় পর্দায় ট্রাম্পকে দেখানো হলে গ্যালারির অনেক দর্শক তাকে উদ্দেশ করে দুয়ো দিতে শুরু করেন। সে সময় তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সঙ্গে একটি স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। বিরতির সময় স্টেডিয়ামের ঘোষক যখন প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতির কথা জানান, তখনো গ্যালারির একাংশ থেকে একই প্রতিক্রিয়া শোনা যায়।

এর আগে বিমান থেকে নামার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি একটু দেরি করে ফেলেছি।’ এরপর তিনি বুলেটপ্রুফ গাড়িতে চড়ে স্টেডিয়ামের পথে রওনা দেন। ট্রাম্প বলেন, ‘খেলাটা দারুণ হবে। সবকিছু ভালোই চলছে। দেশও ভালো আছে।’

আরও পড়ুনশান্তি পুরস্কার নিয়ে আসছে ফিফা, প্রথমবার কি ডোনাল্ড ট্রাম্প পাবেন০৬ নভেম্বর ২০২৫

ট্রাম্প মাঠে পৌঁছানোর আগেই, ম্যাচের প্রথম কোয়ার্টারে লায়ন্সের রিসিভার আমন-রা সেন্ট ব্রাউন টাচডাউন করেন। এরপর তিনি গ্যালারির দিকে ইশারা করে হাত নেড়ে উদযাপন করেন, যা ছিল ‘ট্রাম্প ড্যান্স’-এর আদলে। গত বছর কয়েকজন খেলোয়াড় এই উদ্‌যাপনকে জনপ্রিয় করে তোলেন।

চেনা পোজে ডোনাল্ড ট্রাম্প.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাজারে এসেছে নতুন আলু, দাম কত

শুরু হয়েছে আলুর নতুন মৌসুম। নভেম্বর মাসের শেষ দিকেই কৃষকেরা জমি থেকে নতুন আলু তোলা শুরু করেছেন। সেই আলু সরাসরি চলে আসছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার খুচরা বাজারে। নতুন আলুর চাহিদা বেশি থাকে; এ জন্য দামও পুরোনো আলুর চেয়ে বেশি হয়।

আজ মঙ্গলবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলুর দাম এখন কেজিপ্রতি ৫০-৬০ টাকা। দুই সপ্তাহ আগে যখন প্রথম বাজারে এসেছিল নতুন আলু, তখন ১২০-১৫০ টাকায় বিক্রি হয়েছে।

আলু পচনশীল পণ্য। তবে নতুন অবস্থায় মাস দুয়েক এটি ভালো থাকে। এরপরে আলু সংরক্ষণের জন্য হিমাগারে রাখতে হয়। সাধারণত জমি থেকে নতুন মৌসুমের আলু উত্তোলন শুরু হয় নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকে। মার্চ-এপ্রিল মাস পর্যন্ত বাজারে এসব নতুন আলু কিনতে পাওয়া যায়। পাশাপাশি পুরোনো আলুও বিক্রি হয়।

অন্যদিকে হিমাগার থেকে ডিসেম্বরের মধ্যে সব পুরোনো আলু বের করে দেওয়া হয়। এরপর হিমাগারের রক্ষণাবেক্ষণকাজ শেষে ফেব্রুয়ারি থেকে নতুন মৌসুমের আলু সংরক্ষণ শুরু হয়। মার্চ মাসে হিমাগারে আলু সংরক্ষণ শেষ হয়। সেই আলু আবার আমরা সারা বছর খাই।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে গিয়ে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজির দোকানেই পুরোনো আলুর পাশে বিক্রির উদ্দেশ্যে নতুন আলুও রাখা আছে। কোনো ক্রেতা এলে পুরোনো আলুর চেয়ে নতুন আলু বেচতে বেশি আগ্রহ দেখান বিক্রেতারা। তাঁরা বলেন, নতুন আলু বিক্রি করলে লাভ বেশি।

আদাবর এলাকার বাসিন্দা সাদমান ইসলাম আজ সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে সবজি ও মাছ কিনতে আসেন। সবজির দোকানে আলুর কথা বলতেই বিক্রেতা আব্বাস আকন্দ তাঁকে বলেন, ‘স্যার, নতুন আলু আসছে, নতুন আলু নেন। খেয়ে মজা পাবেন।’ বিক্রেতার কথায় নতুন আলু কেনেন সাদমান।

পরে সাদমান ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দাম একটু বেশি; কিন্তু বাসা থেকেও বলেছে নতুন আলু পেলে আনতে। তাই দুই কেজি আলু কিনলাম।’

নতুন আলুর দাম কেমন

সাধারণত মৌসুমের শুরুতে যেকোনো পণ্যের দাম বেশি থাকে। বাজারে প্রায় ১৫ দিন ধরে নতুন আলু উঠছে। শুরুর কয়েক দিন প্রতি কেজির দাম ছিল ১২০ থেকে ১৫০ টাকা। এরপর দাম কমতে থাকে। সপ্তাহখানেক আগে কেজি ছিল ৮০-১০০ টাকা। এখন খুচরা বাজারে এক কেজি নতুন আলু কেনা যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। এগুলো সাদা আলু। আর নতুন লাল আলুর দাম আরেকটু বেশি, কেজি ৭০-৮০ টাকা।

অবশ্য পাইকারি কিংবা কারওয়ান বাজারের মতো বড় বাজারে নতুন আলুর দাম আরও কিছুটা কম। যেমন আজ সকালে কারওয়ান বাজারে এক কেজি নতুন আলু বিক্রি হয়েছে ৩০-৪০ টাকায়।

বিক্রেতারা জানান, ডিসেম্বরের শেষ নাগাদ নতুন আলুর সরবরাহ আরও বাড়বে। তাতে দামও কমে আসবে। তখন কেজি ৩০-৪০ টাকায় নামতে পারে।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটি সবজির দোকানে নতুন আলু সাজিয়ে রাখা হয়েছে

সম্পর্কিত নিবন্ধ

  • ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের প্রথমবার সেরা তিনে স্টার্ক
  • নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে যথাসময়ে জানবেন: আসিফ মাহমুদ
  • নারীর সঙ্গে সম্পর্ক ঘিরে তরুণকে খুন করে দেহ টুকরা টুকরা করলেন বন্ধু
  • কুষ্টিয়ায় সাপের কামড়ের পর জ্যান্ত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
  • মন্দির নির্মাণে ১৩৬ কোটি টাকা দান, অভিনেত্রীর আধ্যাত্মিক জীবন
  • এমএলএস কাপ জিতে কত টাকা পেলেন মেসিরা
  • বাজারে এসেছে নতুন আলু, দাম কত
  • রোকেয়া পদক পেয়ে ঋতুপর্ণা বললেন ‘এ পুরস্কার নারীদের আরও প্রেরণা জোগাবে’
  • বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
  • আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট, ৯১৩ ইনিংসে প্রথমবার