বাগেরহাটে গরুচোর সন্দেহে পিটুনিতে নিহত ১, আহত ৩
Published: 24th, October 2025 GMT
বাগেরহাটের মোরেলগঞ্জে গরুচোর সন্দেহে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার ভোররাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মতিয়ার রহমানের (৪৫) বাড়ি বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকায়। আহত তিনজন হলেন কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকার মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাট উপজেলার চাকুলি গ্রামের মো.
স্থানীয় লোকজন জানান, বলভদ্রপুর গ্রামটি পিরোজপুর জেলার সীমান্তবর্তী এলাকা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বিভিন্ন গ্রামে রাতে পিকআপ ও ট্রাকে করে গরু চুরির ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে অনেক এলাকায় রাতে পাহারায় থাকেন এলাকাবাসী। শুক্রবার ভোর পৌনে চারটার দিকে গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি পিকআপকে সন্দেহ হলে স্থানীয় লোকজন ধাওয়া করেন।
মোরেলগঞ্জের মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ বলেন, এলাকাবাসী ধাওয়া করলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চারজনকে ধরে পিটুনি দেন এলাকাবাসী। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই একজনের মৃত্যু হয়।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন বলেন, আজ সকাল সোয়া ১০টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। মতিয়ারকে আনা হয় মৃত অবস্থায়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরের দিকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ভবতোশ চন্দ্র মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে লেনদেন শেষ হয়েছে।
এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। একইসঙ্গে উবয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
আরো পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না গ্লোবাল হেভি কেমিক্যালস
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৮৭টি কোম্পানির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত আছে ৫১টির।
এদিন ডিএসইতে মোট ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৫০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৪৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩০ পয়েন্ট বেড়ে ৮৬৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।
সিএসইতে ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/এসবি