প্রকৃতি যেন চায়নি টানা দুই দিন নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মাঠে মুখোমুখি হোক। নেলসনে বৃষ্টির বাগড়ায় মাত্র ৩৯ বলের খেলা গড়াতেই থেমে যায় সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজেও এগিয়ে রইলো নিউ জিল্যান্ড। শেষ ম্যাচে, অর্থাৎ বৃহস্পতিবার ডানেডিনে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে থাকবে সিরিজ সমতায় আনার সুযোগ।

দিনের শুরু থেকেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। পূর্বাভাসও অনুকূলে ছিল না। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বেশ উচ্চ। তবু সময়মতো টস ও খেলা শুরু হয়। কিন্তু পাঁচ ওভার পরেই আসে প্রথম বাধা। প্রায় আধা ঘণ্টার জন্য খেলা বন্ধ রাখতে হয়। খেলা ফের শুরুর নয় বল পর আবারও নামে বৃষ্টি। আর তাতেই শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের ঘোষণা আসে।

আরো পড়ুন:

কলম্বোতে ভারত-পাকিস্তান লড়াই, ওয়াংখেড়েতে সেমিফাইনাল!

ফারুক আহমেদের হার্টে রিং পরানো হয়েছে

এর আগে অল্প সময়ের সেই খেলায় নিউ জিল্যান্ডের পেসার কাইল জেমিসন ও জ্যাকব ডাফি দারুণ নিয়ন্ত্রণে রেখেছিলেন ক্যারিবীয় ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও আমির জংগুকে। মেঘলা আবহাওয়া আর পুরনো পিচের সুযোগ নিয়ে দুজনই নিখুঁত লেন্থে বল ফেলেন। আর তার ফলেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বারবার মিস করতে থাকেন। তবে মাঝেমধ্যে দুই থেকে পাঁচ ওভারের মধ্যে তারা মেরেছিলেন দুইটি চার ও দুইটি ছয়।

ষষ্ঠ ওভারে জেমস নিশাম অ্যাথানাজেকে ফিরিয়ে দেন। পাওয়ার প্লের শেষ বলে জাংগু কভার ড্রাইভে চার মেরে ইনিংসটিকে ৩৫ রানে থামান। তারপরই নামে প্রবল বৃষ্টি। যে বৃষ্টি থামার নাম নেয়নি। অবশেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

এখন চোখ শেষ ম্যাচের দিকে। ডানেডিনে বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। বৃষ্টি এবার কী করে, সেটিই দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চিকিৎসায় ‘সাড়া দিচ্ছেন’ খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি ‘রেসপন্স’ (সাড়া দেওয়া) করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি (খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন এবং সেটি নিয়ে উনি সত্যিকার অর্থে সাড়া দিচ্ছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক জাহিদ হোসেন। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, উনি (খালেদা জিয়া) একজন রোগী।...ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসেবে সকল কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেওয়া...এটি মেডিকেল সায়েন্সে কোনো অবস্থাতেই পারমিট করে না।’

বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান জাহিদ হোসেন।

খালেদা জিয়া ১৭ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। তাঁর নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে বলে মেডিকেল বোর্ডের একটি সূত্র জানিয়েছে। তিনি জানিয়েছেন, কিডনির সমস্যার কারণে খালেদা জিয়ার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, সেটি বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে, ফুসফুসেরও উন্নতি আছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। এ ছাড়া নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তারিখ পেছানো হয়।

শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতালে প্রতিদিনই যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বর্তমানে জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে চিকিৎসার বিষয়টিতে যুক্ত রয়েছেন।

আরও পড়ুনএভারকেয়ারের সামনে কড়া নিরাপত্তা, বিএনপি নেতা–কর্মীদের ভিড় নেই৫২ মিনিট আগে

সম্পর্কিত নিবন্ধ