রূপগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
Published: 10th, November 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড প্রদান করেন।
সোমবার (১০ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামি ফাহিম আদালতে উপস্থিত ছিলেন। আসামি ফাহিম রুপগঞ্জ চনপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো.
মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ম মল ন র য়ণগঞ জ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
সদর উপজেলার ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি রায়হান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রায়হান কবির।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ, কোম্পানি কমান্ডার, র্যাব-১১. উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর. জেলা নির্বাচন কর্মকর্তা, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।