নাজমুল বললেন, সব ক্রিকেটারকে সমানভাবে দেখেন সালাউদ্দিন
Published: 10th, November 2025 GMT
স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা মোহাম্মদ সালাউদ্দিনের। জাতীয় দলে তিনি শুরু করেছিলেন সিনিয়র সহকারী কোচ হিসেবে। পরে ব্যাটিং বিভাগের দায়িত্বও তাঁর কাঁধে পড়ে।
বিসিবির সঙ্গে সালাউদ্দিনের চুক্তি ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার আগেই তিনি জানিয়ে দিয়েছেন—আয়ারল্যান্ড সিরিজের পর আর বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না। এর আগে তাঁকে নিয়ে নানা আলোচনা–সমালোচনা হয়েছে। কিছু ক্রিকেটারের প্রতি তাঁর পক্ষপাত নিয়েও উঠেছে প্রশ্ন।
তবে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনের দাবি, সালাউদ্দিনের চোখে সবাই ছিলেন সমান। তাঁর সঙ্গে কাজ করাটাও ক্রিকেটারদের কাছে উপভোগ্য ছিল। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে এসে নাজমুল বললেন, ‘তিনি (সালাউদ্দিন) যত দিন, যতটুকু কাজ করেছেন, অনেক উপভোগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যার প্রত্যেক ক্রিকেটারকে চেষ্টা করেন সমানভাবে দেখার এবং প্রত্যেক ক্রিকেটারকে প্রায়োরিটি দেন। যার যে জায়গায় ঘাটতি আছে, ওনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা দূরত্ব থেকে যায় বা বাইরে থেকে অনেক কিছু মনে হয়, যেটা আমরা এখন শুনছি।’
সালাউদ্দিনের সঙ্গে কাজ উপভোগ করেছেন ক্রিকেটাররা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ল উদ দ ন র
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত
মাদারীপুরের রাজৈরে ঢাকা–বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় মহাসড়কের আইল্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার বাসিন্দা।
আরো পড়ুন:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাসসহ আহত ৪
পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, বুধবার বিকেলে টেকেরহাট বন্দর থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে আমগ্রামে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। তারা কালিবাড়ি আইল্যান্ডের কাছে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ গাইন মারা যান। গুরুতর আহত বিপ্লব সরকারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
পলাশ গাইন আমগ্রাম দক্ষিণ পাড়ার বাসিন্দা নিত্যানন্দ গাইনের ছেলে। বিপ্লব সরকার একই এলাকার বিকাশ সরকারের ছেলে।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মামুন আল রশিদ বলেন, “রাজৈর কালিবাড়ি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/বেলাল/রিজভী