ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ। গত ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে মারা যান তিনি। প্রিয় শিল্পীর আকস্মিত মৃত্যু মেনে নিতে পারছেন তার লাখ লাখ ভক্ত-অনুরাগীরা। জুবিন কেবল গায়ক নন, একজন অভিনেতাও। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী। 

গত ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জুবিন অভিনীত সর্বশেষ সিনেমা ‘রই রই বিনালে’। রাজেশ ভূঁইয়া নির্মিত আসামি ভাষার সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহে উপচে পড়ছেন দর্শকরা। ১০ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি?  

আরো পড়ুন:

নতুন ভার্সন নিয়ে ফিরলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন

‘যেকোনো সম্পর্কে মতবিরোধ হওয়াটা জরুরি’

স্যাকনিল্কের তথ্যমতে, ‘রই রই বিনালে’ সিনেমা মুক্তির প্রথম দিনে আয় করে ১.

৮৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ২ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ১.৮ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ১.৫ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ১.৫ কোটি রুপি।  

৬ষ্ঠ দিনে সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ১.৩৩ কোটি রুপি, অষ্টম দিনে আয় করে ১.০৬ কোটি রুপি, নবম দিনে আয় করে ১.৩৯ কোটি রুপি, দশম দিনে আয় করে ১.৫৪ কোটি রুপি। ১০ দিনে সিনেমাটি ভারতে আয় করে ১৫.৪৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭.৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৬৭ লাখ টাকা)।  

সিনেমাটিতে ব্যবহৃত ৮০-৯০ শতাংশ সংলাপ ও গানই জুবিনের নিজের গলার, যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল। ফলে দর্শকরা আবারো প্রেক্ষাগৃহে শুনতে পারছেন সেই অনন্য কণ্ঠ।  

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবিন গার্গ, মৌসুমী আলিফা, জয় কাশ্যপ, জয়শ্রী ভূঁইয়া প্রমুখ। ৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন জুবিন গার্গ ও তার স্ত্রী গরিমা গার্গ।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

পেছনে ফিরে দেখেন ছেলে নেই, গর্তের ভেতর থেকে ডাকছে ‘মা, মা’ বলে

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। খননযন্ত্র দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহও অব্যাহত রাখা হয়েছে।

বুধবার বেলা একটার দিকে তানোরে সাজিদ নামের দুই বছর বয়সী শিশুটি গভীর গর্তে পড়ে যায়। শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের খেতে হাটছিল। হঠাৎ সে গর্তে পড়ে যায়। সাজিদ উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবের ছেলে। রাকিব ঢাকায় একটি জুট মিলের ব্যবস্থাপক হিসেবে চাকরি করেন। তিনি এখনো বাড়িতে পৌঁছাতে পারেননি।

আরও পড়ুনরাজশাহীতে দুই বছরের শিশু ৩০ ফুট গভীর গর্তে, ফায়ার সার্ভিস অক্সিজেন দিচ্ছে২ ঘণ্টা আগে

শিশুটির মা রুনা খাতুন প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে মেজ ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশে মাঠে যাচ্ছিলেন। এ সময় তাঁর ছোট একটি সন্তান কোলে ছিল। হাঁটার সময় হঠাৎ সাজিদ মা বলে ডেকে ওঠে। তিনি পেছনে তাকিয়ে দেখেন, ছেলে নেই, গর্তের ভেতর থেকে ‘মা, মা’ বলে ডাকছে। গর্তটির ওপরে খড় বিছানো ছিল। ওখানে যে গর্ত ছিল, সেটা তিনিও বুঝতে পারেননি, ছেলেও। ওই জায়গায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে গর্তের ভেতর পড়ে গেছে। লোকজনকে ডাকতে ডাকতেই ছেলে গর্তের নিচে চলে যায়।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি গর্তে পড়ে যাওয়ার খবর তাঁরা পেয়েছেন বেলা আড়াইটার দিকে। এসে দেখেন, স্থানীয় লোকজন চেষ্টা করতে গিয়ে গর্তের ভেতরে কিছু মাটি ফেলেছেন। বিকেল চারটা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছিল। পরে মানুষের হট্টগোলের কারণে আর সাড়া পাওয়া যাচ্ছে না।

উদ্ধারপ্রক্রিয়া নিয়ে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। শিশুটিকে অক্ষত অবস্থায় ও নিরাপদে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। বিকেল সাড়ে পাঁচটা থেকে ওই গর্তের পাশে এক্সকাভেটর দিয়ে আরেকটি গর্ত খোঁড়া হচ্ছে। রাত পৌনে আটটা পর্যন্ত ১০ থেকে ১২ ফুট পর্যন্ত খোঁড়া হয়েছে। মাটি সরানোর কাজে লাগানো হয়েছে দুটি ট্রাক্টর। খননকাজ শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে।

স্থানীয় লোকজন জানান, রাজশাহীর তানোর উপজেলার পচন্দর ইউনিয়নের এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এ অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের এক ব্যক্তি তাঁর জমিতে পানির স্তর পাওয়া যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত হয়। সেই গর্তেই শিশুটি পড়ে যায়।

উদ্ধারকাজ দেখার জন্য এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করছেন। রাত সোয়া আটটার দিকে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দড়ি টানিয়ে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ