বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ তারাবো পৌরসভার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার খাদুন এলাকায় হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। 

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাব পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে আট শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে ঔষুধ বিতরণ,মেডিসিন, গাইনি, শিশু ও কিশোররক বিশেষজ্ঞ ডাক্তার সেবাসহ ডায়াবেটিস,রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার মেডিকেল টিমের সদস্য গাইনি বিশেষজ্ঞ ডা: আজরিনা আফরিনের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়া, এবং শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাইমা রহমান চিকিৎসা সেবা প্রদান করেন।

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি আল-আমীন বলেন,  আমরা তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ ও ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করছি।

ইতিপুর্বে উপজেলার বেশ কিছু এলাকায় আমরা চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করেছি। এতে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। 

তিনি বলেন,এ পর্যায়ে আমরা সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিসিন, গাইনি, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা প্রধানম করছি।

সেই সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে প্রায় আট শতাধিক মানুষকে সেবা দিতে পেরেছি। পর্যায়ক্রমে আমাদের এই স্বাস্থ্য সেবা কার্যক্রম রূপগঞ্জের সকল পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছিলেন অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আয়নাল হক সহ আরও অনেকে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ শত ধ ক ইসল ম

এছাড়াও পড়ুন:

সদর উপজেলার ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি রায়হান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রায়হান কবির।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। 

পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ, কোম্পানি কমান্ডার, র‌্যাব-১১. উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর. জেলা নির্বাচন কর্মকর্তা, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‎মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্
  • সিদ্ধিরগঞ্জে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সদর উপজেলায় শুকনো খাবার বিতরণ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুবদলের দোয়া মাহফিল
  • বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডিস মনির গ্রেপ্তার  
  • বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত 
  • সদর উপজেলার ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি রায়হান