বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ট্রেইনার (সফট স্কিলস) পদে ৮ জন নিয়োগ দেবে। এই প্রকল্পভিত্তিক পদে মাসিক বেতন ধরা হয়েছে ৪৫,০০০ টাকা।

প্রার্থীর সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, শিক্ষা বা সমমান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতে নারী শ্রমিকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনট্রাফিক সহায়কের খণ্ডকালীন চাকরি, শিক্ষার্থীদের সুবিধার থেকে শঙ্কা বেশি ১০ ঘণ্টা আগে

প্রার্থীদের বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে। এমএস অফিস এবং ডিজিটাল তথ্য সংগ্রহের টুলে দক্ষতা থাকতে হবে। দলগত পরিবেশে কাজ করার মানসিকতা থাকা জরুরি। চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রথম ধাপে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত, তবে কর্মদক্ষতা ও তহবিলের প্রাপ্যতার ভিত্তিতে নবায়নযোগ্য। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২৫।

আগ্রহী প্রার্থীদের দ্রুত অনলাইনে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। কেয়ার বাংলাদেশ কোনো ব্যক্তিগত তদবির গ্রহণ করে না এবং যোগ্য প্রতিবন্ধী প্রার্থীদের সাক্ষাৎকারের নিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫

একনজরে চাকরির বিবরণ—

সংস্থা: কেয়ার বাংলাদেশ

পদ: ট্রেইনার (সফট স্কিলস)

পদসংখ্যা: ৮ জন

কর্মস্থল: গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকা

বেতন: মাসিক ৪৫,০০০ টাকা

যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি + ২ বছরের অভিজ্ঞতা

চুক্তির মেয়াদ: ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত (প্রজেক্টভিত্তিক)

আবেদন: অনলাইনে (বিডি জবসের মাধ্যমে)

আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২৫।

ঠিকানা: কেয়ার বাংলাদেশ, রাওয়া কমপ্লেক্স, লেভেল ৭-৮, ভিআইপি রোড, মহাখালী, ঢাকা‑১২০৬

আরও পড়ুনমানবিক বিভাগ থেকে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শাহীন আক্তারের গল্প যেন অনুপ্রেরণার ১০ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৫ জানুয়ারি ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও বিবরণ

১. অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১) এবং কম্পিউটার সায়েন্স (১)।

বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা।

২. সহযোগী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: আইন (১), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১)

বেতন স্কেল: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।

আরও পড়ুনসামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫২০ ঘণ্টা আগে

৩. সহকারী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), শিক্ষা (১), সমাজবিজ্ঞান (১), হিসাববিজ্ঞান (১), আইন (১), পরিসংখ্যান (১), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)।

বেতন স্কেল: (গ্রেড-৬) ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।

৪. প্রভাষক

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), বাংলা (১), হিসাববিজ্ঞান (১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১), রসায়নবিজ্ঞান (১), পদার্থবিজ্ঞান (১), গণিত (১), পরিসংখ্যান (১), প্রাণিবিদ্যা (১), মনোবিজ্ঞান (১), ভূগোল ও পরিবেশ (২টি), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)

বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

অনলাইন আবেদনের প্রিন্ট কপিসহ সব ডকুমেন্টের সত্যায়িত কপি ৯ সেট ডাকযোগে বা হাতে হাতে ৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদন ফি

২০০ টাকা।

আবেদনের শেষ সময়

৫ জানুয়ারি ২০২৬, বিকেল ৪টা।

নিয়োগসংক্রান্ত সব শর্ত ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট –এ পাওয়া যাবে।

আরও পড়ুনএআই যেভাবে ২০২৬ সালে ৮৯% চাকরিতে প্রভাব ফেলবে৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম, প্রত্যেক অর্ধে থাকছে পানি পানের বিরতি
  • সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, বয়সসীমা বৃদ্ধি
  • বিশ্বকাপের টিকিট কীভাবে পাবেন, টিকিট থাকলেই কি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে
  • ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাস নম্বর ৩০, ভুল উত্তরে নম্বর কাটাসহ দেখুন বিস্তারিত
  • লন্ডনে ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করবে চলচ্চিত্র পরিচালক সমিতি
  • টিআইবিতে ‘এরিয়া কো-অর্ডিনেটর’ পদে নিয়োগ, বেতন ১ লাখ ১২ হাজার
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪
  • ময়মনসিংহে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময়
  • নারায়ণগঞ্জে “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫” উদ্বোধন 
  • কানাডার নতুন ঘোষণা: শিক্ষার্থীদের জন্য নতুন স্টাডি পারমিট সংখ্যা জানাল