ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার জন্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনকে পাঁচ লাখ টাকা দিয়েছেন—এমন দাবি করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তারের বিষয় জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ।

পুলিশ সুপার বলেন, ২০২১ সাল থেকে ফারুক হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চব্বিশের ৫ আগস্টের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের অনুপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার বলেন, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার জন্য ফারুককে পাঁচ লাখ টাকা দেন। এর মধ্যে চার লাখ টাকা তিনি ইতিমধ্যে একজন ব্যক্তিকে দিয়েছেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচির জন্য বিকাশে দলের নেতা-কর্মীদের অর্থ পাঠিয়েছেন। ফারুক যে ব্যক্তিকে চার লাখ টাকা দিয়েছেন, তাঁদের নাম পুলিশ জেনেছে। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না।

লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করা এবং সারা দেশে অচলাবস্থা তৈরির উদ্দেশ্যে ৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহরের ব্রাহ্মসমাজ সড়কে আওয়ামী যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের কর্মীরা একত্র হন। তাঁরা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান, অরাজকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের চেষ্টা করেন। এ ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা হলেন ফারুক হোসেন।

এ ঘটনার পর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালি থানা-পুলিশ শহরের ঝিলটুলী মহল্লার নূরজাহান টাওয়ারের ১০ তলায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবলীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক হোসেন (৫৩) ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন আক্তারকে (২৮) গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, ফারুক হোসেনের মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা গেছে, তিনি ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে তথ্য আদান-প্রদান করেছেন। তাঁর বিরুদ্ধে এর আগে ছয়টি মামলা রয়েছে—এর মধ্যে চারটি ফরিদপুর কোতোয়ালি থানায় ও দুটি ঢাকায়।

গ্রেপ্তারের বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো.

আবদুল্লাহ বিশ্বাস বলেন, উপপরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে ফারুক হোসেন ও নাসরিন আক্তারকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয় এবং ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য আওয় ম সদস য

এছাড়াও পড়ুন:

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। এসময় সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে করুন সুর।

আরো পড়ুন:

শহীদ মিনারে বদরুদ্দীন উমরের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা 

মাইলস্টোন ট্র্যাজেডি: শরীয়তপুরের ২ শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ শুরু করে। অনিবার্য পরাজয় উপলব্ধি করতে পেরে পাকিস্তানি সেনাবাহিনী তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী মানুষদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা ও নতুন রাষ্ট্রকে মেধা শূন্য করার ষড়যন্ত্র বাস্তবায়নে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মেধাবী মানুষদের চোখ বেঁধে ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতি যাতে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের তালিকা করে হত্যা করা হয়।

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে ভাব দেখাচ্ছে, তারাই নতুন বাংলাদেশ করতে পারবে: মির্জা ফখরুল
  • জুলাই অভ্যুত্থানের নেতারা এখন পরাজিত শক্তির ‘টার্গেট’: আসিফ মাহমুদ
  • ওসমান হাদির ওপর হামলা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র: নাহিদ ইসলাম
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • যেকোনো মূল্যে হতে হবে নির্বাচন : তারেক রহমান
  • অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র ভয়াবহ রূপ নিতে পারে: তারেক রহমান
  • ওসমান হাদিকে গুলি: সর্বদলীয় প্রতিবাদ সভার সিদ্ধান্ত
  • ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বানে দলগুলোর সাড়া
  • জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ অবস্থান
  • ইবিতে হাদি হামলায় মহাসড়ক অবরোধ