ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি, পেলেন ৬৩ জন ছাত্রী
Published: 11th, November 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ৬৩ জন ছাত্রীকে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১ জন ছাত্রী কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ১৫ জন ছাত্রী মেধাবৃত্তি লাভ করেছেন। বিভিন্ন বর্ষের ৪০ জন ছাত্রীকে সাধারণ বৃত্তি এবং সহশিক্ষামূলক কার্যক্রমে পারদর্শিতার জন্য আটজন ছাত্রীকে সহপাঠ্যক্রম বৃত্তি প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.
স্বর্ণপদকপ্রাপ্ত একজন শিক্ষার্থী হলেন
থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মোসা. নাসরিন সুলতানা।
মেধাবৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী হলেন
জামিয়াত তানজিম (সংস্কৃত), তাসমিয়া বিনতে দিদার (বিশ্বধর্ম ও সংস্কৃতি), আশিয়া খাতুন তামান্না (ইন্টারন্যাশনাল বিজনেস), শামিমা নাসরিন (মার্কেটিং), তানিয়া আক্তার (ফিন্যান্স), ফাহারিয়া সুলতানা (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস), তাসনিয়া আক্তার (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট), আমরিনা ফাইরোজ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), মানসুরা মঞ্জিল চৈতি (লোকপ্রশাসন), রিফা নাওয়ার ও মোসা. নুসরাত জাবিন ইরা (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), সাবিহা সুলতানা (উদ্ভিদবিজ্ঞান), লাবনী আক্তার (পরিসংখ্যান), সাদিয়া সিহাব সিনজি (গণিত) এবং শ্রাবণী সরকার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি বদলে গেল, প্রজ্ঞাপন জারি১০ নভেম্বর ২০২৫সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থী হলেন
প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলেন নিরুপমা রায় (পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট), মোসা. আনজুমানারা রাখি (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট), আল সামিয়া রহমান ইমা (ভূতত্ত্ব), হৃদিতা ভৌমিক অর্ন (পরিসংখ্যান), মেরশাবুন হাসান আশরা (রসায়ন), মোসা. আকলিমা আক্তার তাজমুন (প্রাণিবিদ্যা), জিনিয়া জেরিন জেমি (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান), সাদিয়া (অর্থনীতি), মোসা. আজমিন আক্তার (ফারসি ভাষা ও সাহিত্য), মালা সিকদার (সংস্কৃত), তিথি রানী মণ্ডল (দর্শন), নন্দিতা পাল (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), সুমাইয়া আনজুম হিমু (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এবং জামিয়া আক্তার (আরবি)।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা হলেন মুন্নি খানম (উন্নয়ন অধ্যয়ন), মাসুমা আক্তার মিমি (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন), ফারজানা বসরিন (আধুনিক ভাষা ইনস্টিটিউট), সাবিকুন্নাহার সামান্তা (উদ্ভিদবিজ্ঞান), নুসরাত জেরিন রাফা (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান), আদিবা মেহরিন (ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স), উম্মে হাবিবা বর্ষা (ভূতত্ত্ব), নুসরাত জাহান (ইংরেজি) এবং সালমা খানম আরজু (ইতিহাস)।
আরও পড়ুনমানবিক বিভাগ থেকে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শাহীন আক্তারের গল্প যেন অনুপ্রেরণার ১০ ঘণ্টা আগেতৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলেন ইসরাত জাহান অনন্যা (হিসাববিজ্ঞান), সাদিয়া আফরিন সায়ফা নেগাবান (আবহাওয়াবিজ্ঞান), খাদিজা আক্তার (ভূগোল ও পরিবেশ), মোসা. শিলা আক্তার (উদ্ভিদবিজ্ঞান), নাজমুন নাহার (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান), মোসা. জান্নাতুল ফেরদৌস (মৎস্যবিজ্ঞান), মোসা. সুমি আক্তার (প্রাণিবিদ্যা), নুসরাত জাহান (বাংলা), জারিন আঞ্জুম তাসনিম (আইন), হাবিবা রহমান সঞ্চারী (রসায়ন), মোসা. রিমা খাতুন (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট), আর্জিতা সূত্রধর (গণযোগাযোগ ও সাংবাদিকতা) এবং দীপান্বিতা ভৌমিক (অর্থনীতি)।
চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলেন মিস শামীম আরা রিপা (মৎস্যবিজ্ঞান), লতা রানী (উদ্ভিদবিজ্ঞান), নাসরিন সুলতানা সেতু (অর্থনীতি) এবং সিদরাতুল মুনতাহা নায়না (আইন)।
সহপাঠ্যক্রম বৃত্তিপ্রাপ্ত আট শিক্ষার্থী হলেন
নুসরাত জাহান (অণুজীব বিজ্ঞান), ফারিহা নওশিন (ইংরেজি), কারিশমা আক্তার কথা (প্রাণিবিদ্যা), পুষ্পিতা বিশ্বাস (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), সুমি বিশ্বাস (উদ্ভিদবিজ্ঞান), তিথি রানী (সমাজবিজ্ঞান), জিকু আক্তার (দর্শন) এবং সৃজনি দে মন্দিরা (পদার্থবিজ্ঞান)।
আরও পড়ুনসরকারি মেডিকেলে কমল ২৮০ আসন, বেসরকারিতে কত১ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: বর ষ র শ ক ষ র থ র ক ম ল হল জন ছ ত র
এছাড়াও পড়ুন:
অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপির নেতারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’র আহ্বায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত কয়েকদিন ধরে অসুস্থ।
গত সোমবার (৮ই ডিসেম্বর) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে দীর্ঘ ৪ দিন রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় বেড রেস্টে রয়েছেন । মেহরাব হোসেন প্রভাত তার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া ও সুস্থতা কামনা করেছেন।
এদিকে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে মেহরাব হোসেন প্রভাতকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এড. আব্দুল্লাহ আল আমিন। সাথে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান, নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত, নারায়নগঞ্জ জেলার এনসিপির সিনিয়র সদস্য সোহেল খান সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় এডভোকেট আব্দুল্লাহ আল আমিন মেহরাব হোসেন প্রভাতে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং দ্রুত সুস্থতা কামনা করেন।