নিজেকে বৈচিত্র্যময় এক শিল্পী হিসেবে প্রমাণ করেছেন। শুধু তারকা হিসেবে নয়, তিনি সময়ের সঙ্গে মানবিক ব্যক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। হলিউডের ইতিহাসে যাঁর নামের সঙ্গে ব্যবহৃত হয় নানা বিশেষণ। নিষ্ঠা, বৈচিত্র্য ও অনবদ্য অভিনয়ে তিনি সেরা। এই অভিনেতা আর কেউ নন, তিনি লিওনার্দো ডিক্যাপ্রিও। আজ তাঁর জন্মদিন। তিনি ১১ নভেম্বর, আজকের এই দিনে জন্মেছিলেন। কীভাবে তাঁর হলিউডে যাত্রা শুরু?

শুরুটা শিশুশিল্পী থেকে
লিওনার্দো ডিক্যাপ্রিওর জন্ম ১৯৭৪ সালে। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহ দেখাতেন। টেলিভিশনের বিজ্ঞাপনচিত্র ও ছোট চরিত্র দিয়ে তাঁর ক্যারিয়ারের সূচনা। মাত্র ১৪ বছর বয়সেই তিনি ক্যামেরার সামনে দাঁড়ান। কিন্তু তাঁর প্রতিভা ধরা দেয় ১৯৯৩ সালে। সেই সময় তিনি মাত্র ১৯ বছর বয়সে অভিনয় করেন রবার্ট ডি নিরোর সঙ্গে। সিনেমার নাম ছিল ‘দিস বয়েজ লাইফ’। একই বছরে মুক্তি পায় ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ সিনেমা। জনি ডেপের সঙ্গে অভিনয় করেন। এই সিনেমায় তরুণ অভিনেতা ডিক্যাপ্রিওকে দেখা যায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরের ভূমিকায়। এই প্রথম তাঁর অভিনয় সবাইকে চমকে দেয়। এই চলচ্চিত্রের জন্যই তিনি প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পান।

‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ সিনেমার দৃশ্যে ডিক্যাপ্রিও.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দোয়া

বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় মোহাম্মদ আলীর নিজেস্ব ভেজিটেবল অয়েল মেইলে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে ফতুল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এছাড়াও শতশত কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতি ও জাতির সার্বিক কল্যাণের জন্যও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে সব সময় আপসহীন থেকেছেন। মানুষের পাশে থাকা এবং দেশের সার্বিক উন্নতি ও মুক্তচিন্তার পক্ষে তার ভূমিকা সবসময়ই প্রশংসিত। 

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ