উপকরণ
কুসুম গরম দুধ: ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ
ইস্ট: ১ চা-চামচ
চিনি: দেড় টেবিল চামচ
ডিম: ১টি
ভ্যানিলা এসেন্স: আধা চা-চামচ
ময়দা: আড়াই কাপ
লবণ: আধা চা-চামচ
মাখন: ৪ টেবিল চামচ
আইসিং সুগার: পরিমাণমতো
ফিলিংয়ের জন্য নাটেলা: ৬ টেবিল চামচ।
প্রণালি
একটি পাত্রে দুধ, ইস্ট ও চিনি মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর ইস্টের মিশ্রণে ডিম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিন।
যে বাটিতে ডো তৈরি করবেন, সেখানে ময়দা, লবণ মিশিয়ে নিন। এবার দুধের মিশ্রণটি ঢেলে ভালো করে মথে নিন। ডো তৈরির মাঝখানে অল্প অল্প করে মাখনের কিউব দিতে থাকুন।
মাখন পুরো মেশা এবং ডো মসৃণ হওয়া পর্যন্ত (প্রায় ১০ মিনিট) মথতে হবে। এরপর একটি পাত্রে রেখে ওপরে ভেজা কাপড় দিয়ে ঢেকে ১ থেকে ২ ঘণ্টা রেখে দিন।
সবচেয়ে ভালো হয়, ডোটি যদি বায়ুরোধী বাক্সে ভরে সারা রাত ফ্রিজে রাখতে পারেন। ৪টি সমান ভাগে ডোটিকে ভাগ করুন। প্রতিটি ভাগকে রুটির আকারে গোল করে বেলে নিন।
এবার তিনটি রুটির ওপর নাটেলা লাগান। রুটি তিনটি স্তর করে একটির ওপর আরেকটি বসিয়ে দিন। এবার ৪ নম্বর রুটিটি সবার ওপর রাখুন। রুটির চারপাশ ঘিরে ১৬টি করে সমান ভাগে কেটে নিন।
এবার ২টি করে কাটা অংশ একসঙ্গে ভেতরের দিকে ঘুরিয়ে মুড়ে দিন। তাহলে ছবির মতো মোট ৮টি ভাগ হবে। ১০–১৫ মিনিট ঢেকে রাখুন। ওভেন ১৮০ ডিগ্রি সেন্টি.
এরপর ১৮-২০ মিনিট বেক করুন। বেক হওয়ার পর ঠান্ডা করে ওপরে আইসিং সুগার ছড়িয়ে পরিবেশন করুন।
আরও পড়ুনদোকানের এই ৩ রুটি যেভাবে ঘরেই বানাবেন১৬ জুলাই ২০২৪উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইএল টি–টোয়েন্টিতে অভিষেকেই মোস্তাফিজ জাদু
দল জেতেনি। তবে বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান তাঁর কাজটা করেন দারুণভাবে। কাল সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলেছেন মোস্তাফিজ।
অভিষেক ম্যাচেই বল হাতে ৪ ওভারে ২৬ দিয়ে নিয়েছেন ২টি উইকেট। শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও ধরেছেন দুটি ক্যাচ। এরপরও তাঁর দল দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে হেরে গেছে গালফ জায়ান্টসের কাছে।
দুবাইয়ে আগে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস তুলেছিল ১৬০ রান। সেই রান তাড়া করতে নেমে গালফ জায়ান্টস জিতেছে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে।
মোস্তাফিজ কাল উইকেট পেয়েছেন তাঁর করা প্রথম বলেই। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরান গালফ ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। প্রথম ওভারে ১১ রান দেওয়া মোস্তাফিজ এরপর আবার আসেন পাওয়ার প্লের শেষ ওভারে।
উইকেট পেতে পারতেন এই ওভারের শেষ বলেও। তাঁর বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ডেভিড উইলি ক্যাচ নিতে পারেননি, উল্টো বানিয়ে দেন চার। সেই ওভার থেকে আসে ১০ রান। আর সেই ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
আরও পড়ুনদেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি৮ ঘণ্টা আগে১২তম ওভারে এসে মোস্তাফিজ আবারও ঝলক দেখান। মাত্র দুই রান দিয়ে তুলে নেন ফিফটি করা পাতুম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া এই বাঁহাতি পেসার শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান।
মোস্তাফিজের স্পেল শেষ হওয়ার সময় গালফের দরকার ছিল ২৪ বলে ২৯ রান। সেই সমীকরণ তারা সহজেই মেলাতে পেরেছে। নিশাঙ্কা খেলেছেন ৩১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস, হয়েছেন ম্যাচসেরা।
এবারের আসরে প্রথম দুই ম্যাচেই হেরেছে দুবাই ক্যাপিটালস। আর গালফ জায়ান্টস দুটিই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে।
আরও পড়ুনবিপিএল কি মিস করেন সালাহউদ্দীন১৪ ঘণ্টা আগে