রশিদপুরে আরো ২৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা
Published: 11th, November 2025 GMT
হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১ নম্বর অনুসন্ধান কূপের মূল খনন কাজ শুরু হয়েছে। এখানে প্রায় ২৯.৪৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুত থাকার সম্ভাবনা আছে।
সম্প্রতি পেট্রোবাংলার অধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড আনুষ্ঠানিকভাবে কূপটির খনন কাজ শুরু করে। রশিদপুর স্ট্রাকচারে উৎপাদন বাড়ানো ও নতুন সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে কূপটি প্রায় ২ হাজার ৯০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের মার্চে খনন কাজ শেষ হওয়ার কথা। খনন সফল হলে রশিদপুর গ্যাসক্ষেত্রের মজুতে আরো ২৯.
কূপ খনন প্রকল্পের পরিচালক (পিডি) মো. আবুল মনসুর চৌধুরী বলেছেন, চায়নার একটি কোম্পানি খনন করছে। তারা আগামী বছরের ২৭ মার্চ খনন শেষ করে সাইট ত্যাগ করবে। এখানে ২৯.৪৯ বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। তবে, পুরোপুরি নিশ্চিত ফল জানা যাবে ফেব্রুয়ারিতে। এর পরেই উৎপাদন শুরু ও সময়সূচি নির্ধারণ হবে।
দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপিত হয়েছিল। দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ও ৪০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট এবং প্রতিদিন ৩০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট স্থাপন করা হয়। কনডেনসেট থেকে উৎপাদন করা হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি।
ঢাকা/মামুন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জনতা ব্যাংকের অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
জনতা ব্যাংক পিএলসির ২০২২ সালভিত্তিক ‘অফিসার-রুরাল ক্রেডিট’ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০, ২১, ২২ ও ২৪ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: অফিসার-রুরাল ক্রেডিট (১০ম গ্রেড)পদসংখ্যা: ১১৪
পরীক্ষার সময়সূচি
২০ ডিসেম্বর ২০২৫
২১ ডিসেম্বর ২০২৫
২২ ডিসেম্বর ২০২৫
২৩ ডিসেম্বর ২০২৫
প্রতিদিন সকাল ৮টায় শুরু হবে।
আরও পড়ুনএআই যেভাবে ২০২৬ সালে ৮৯% চাকরিতে প্রভাব ফেলবে১০ ঘণ্টা আগেপরীক্ষার স্থানবাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যলয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকা।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা১. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
২. অনলাইন আবেদনে উল্লিখিত অধ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন করতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
২৯ জুন ২০২৫ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৪৫ প্রার্থী।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪৪ ঘণ্টা আগেআরও পড়ুনসামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫০৬ ডিসেম্বর ২০২৫