অ্যাঙ্গোলা সফরে হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জুলিয়ানো সিমিওনকে দলে রেখেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু আফ্রিকার দেশটিতে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া হচ্ছে না এই তিন ফুটবলারের। নিয়ম অনুযায়ী হলুদ–জ্বরের টিকা না নেওয়ায় তাঁদের দল থেকে ছাঁটাই করা হয়েছে। অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য এই টিকা বাধ্যতামূলক।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আতলেতিকো মাদ্রিদের এই তিন খেলোয়াড়কে বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আতলেতিকো মাদ্রিদের তিন ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে। কারণ, তাঁরা অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য বাধ্যতামূলক হলুদ–জ্বর ভ্যাকসিন–সংক্রান্ত স্বাস্থ্য প্রক্রিয়াগুলো সময়মতো সম্পন্ন করতে পারেননি।’

অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৪ নভেম্বর লুয়ান্ডায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিকেরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। স্পোর্টস নিউজ আফ্রিকা জানিয়েছে, এই ম্যাচ আয়োজনের জন্য অ্যাঙ্গোলা সরকার এএফএকে দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।

ডান হাঁটুতে চোটের কারণে এই ম্যাচে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকেও পাচ্ছেন না স্কালোনি। শেষ মুহূর্তে তিন নতুন খেলোয়াড়কে দলে টেনেছেন তিনি। বেলজিয়ান লিগের ইউনিয়ন এসজির ডিফেন্ডার কেভিন ম্যাক–অ্যালিস্টার, লিগামেন্টের চোট থেকে ফেরা ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ এবং অ্যাস্টন ভিলার (লেভারকুসেনে ধারে খেলছেন) অ্যাটাকিং মিডফিল্ডার এমিলিও বুয়েন্দিয়াকে যুক্ত করেছেন আর্জেন্টিনা কোচ।

আরও পড়ুননিজের বিশ্বকাপ টিকিট কোনো মেয়েকে দিয়ে দেবেন মেক্সিকো প্রেসিডেন্ট৫ ঘণ্টা আগে

কেভিন ম্যাক–অ্যালিস্টার আর্জেন্টিনা দলের তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক–অ্যালিস্টারের ভাই। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। লুয়ান্ডায় তাঁর অভিষেক হওয়ার সম্ভাবনাও প্রবল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড তারকা লিসান্দ্রো মার্তিনেজ শুধু অনুশীলনে অংশ নেবেন।

কেভিন ম্যাক–অ্যালিস্টার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

ইবিসাসের উদীয়মান লেখক পুরস্কার পেয়েছেন রাইজিংবিডির তানিম তানভীর

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২৫ সালের বর্ষসেরা উদীয়মান লেখক পুরস্কার পেয়েছেন রাইজিংবিডি ডটকমের ক্যাম্পাস প্রতিনিধি তানিম তানভীর।

রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সংগঠনটির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬’ শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

আরো পড়ুন:

নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

ইবিতে দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা

সংগঠনটির সদস্যদের করা প্রতিবেদন ও ফিচারের বিচার-বিশ্লেষণ করে চারটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে। চারটি ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া অন্যরা হলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দৈনিক দিনকালের ইদুল হাসান ফারহান, বেস্ট ফিচার লেখক ক্যাটাগরিতে দৈনিক সংগ্রামের সাকীফ বিন আলম, বেস্ট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড এডুকেশন টাইমসের এম এইচ পিয়াস এবং মেইল বিডির বিপ্লব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

নির্বাচন কমিশনার ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা/তানিম/রাসেল

সম্পর্কিত নিবন্ধ