শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ওয়েবসাইটেই এখন থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের সব তথ্য পাবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী প্রশাসনিক ভবনের সভা কক্ষে শাকসুর তথ্যভিত্তিক এই নতুন ওয়েব মেনুর উদ্বোধন করেন।

আরো পড়ুন:

শাবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫ শিক্ষক

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে যুক্ত এই ‘শাকসু মেনু’ থেকে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন, গঠনতন্ত্র, তফসিল, ভোটার তালিকা, প্রার্থী তালিকা, আচরণবিধি, ভোটকক্ষ বিন্যাস, ফলাফল ও বিজ্ঞপ্তিসহ নির্বাচনী প্রক্রিয়ার সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.

আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “শিক্ষার্থীরা যাতে সহজেই নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে পারেন, সেই লক্ষ্যেই আমরা ওয়েবসাইটে শাকসু মেনু চালু করেছি। আচরণবিধি চূড়ান্ত হয়েছে, খুব শিগগিরই তা সাইটে প্রকাশ করা হবে।”

তিনি আরো বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা তৈরির কাজ চলছে। মাস্টার্স পর্যায়ের তথ্য সংযোজন শেষে তালিকা প্রকাশ করা হবে। আমরা খুব শিগগিরই তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করব।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী আশা প্রকাশ করে বলেন, “ওয়েবসাইটভিত্তিক এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নির্বাচনী তথ্য জানাকে আরও সহজ করবে।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইকবাল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় জামায়াতের পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো স্থগিত

কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন আসনে জনসংযোগের পাশাপাশি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণের মতো নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছিল জামায়াতে ইসলামী। তবে নির্বাচনের তফসিল হওয়ায় সেই কর্মসূচিগুলো স্থগিত ঘোষণা করেছে দলটি।

আজ শুক্রবার জামায়াতের মিডিয়া বিভাগ থেকে পূর্বনির্ধারিত সব কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়। তার এক দিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

জামায়াতের আগের ঘোষণা অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর কাফরুলের মনিপুর উচ্চবিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, সাড়ে ৯টায় মিরপুর-১ নম্বরের ঈদগাহ মাঠে ঢাকা-১৪ আসনের গণসমাবেশ এবং বেলা আড়াইটায় বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনের জনসভায় উপস্থিত থাকার কথা ছিল দলীয় আমির শফিকুর রহমানের।

এ ছাড়া সকাল সাড়ে ৯টায় মধুবাগ মাঠে ঢাকা-১২ আসনের গণসমাবেশে কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন এবং সকাল ১০টায় শ্যামলী স্কয়ারের সামনে থেকে ঢাকা-১৩ আসনের গণমিছিলে অংশ নেওয়ার কথা ছিল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও এই আসনের প্রার্থী মো. মোবারক হোসাইনের।

তবে এই কর্মসূচিগুলোর কোনোটিই হয়নি। আগামীকাল শনিবারের কর্মসূচিগুলোও স্থগিত করা হয়েছে। এ ছাড়া জামায়াত নেতাদের নির্বাচনের প্রচারমূলক পোস্টারও সরিয়ে নিতে দেখা গেছে দলটির নেতা–কর্মীদের।

নির্বাচনী আচরণবিধি মেনে চলতেই এই পদক্ষপ বলে জানান জামায়াতের নেতারা। আচরণবিধির ১৮ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, জামায়াত আমিরের কর্মসূচিগুলো ছিল পূর্বনির্ধারিত। সে কারণে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে তফসিল ঘোষণার পরে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবারের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে কর্মসূচিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচনী আচরণবিধির ৭ ধারায় বলা হয়েছে, ভোটের প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। কোনো স্থাপনা কিংবা যানবাহনে কোনো প্রকার লিফলেট বা হ্যান্ডবিলও সাঁটানো যাবে না।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এগুলো তফসিলের পরপরই সরিয়ে ফেলতে হবে। নির্বাচন কমিশন এই বিষয়ে কিছু বলার আগে জামায়াত নিজস্ব উদ্যোগে সেগুলো সরিয়ে নিচ্ছে। জামায়াতের আমিরের নির্দেশনায় তা করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কয়েক শ গাড়ি নিয়ে শোভাযাত্রা, বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা
  • নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় জামায়াতের পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো স্থগিত
  • নিজের হাতে নিজের পোস্টার ছিড়লেন শিশির মনির