১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক, অর্থ বিভাগের সম্মতি
Published: 11th, November 2025 GMT
রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের পর এবার সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বেড়ে ১০ম হচ্ছে। এ বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এখন প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নিয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
অর্থ বিভাগ গতকাল সোমবার তাদের সম্মতিপত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম থেকে বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি অনুযায়ী অর্থ বিভাগ সম্মতিজ্ঞাপন করেছে।
বিদ্যমান ১১তম গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হয় ১২ হাজার ৫০০ টাকা দিয়ে। এর সর্বোচ্চ ধাপ ৩০ হাজার ২৩০ টাকা। আর উন্নীত করা গ্রেড অর্থাৎ ১০ম গ্রেডে মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা দিয়ে। এর সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা।
সর্বোচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার কথা, কিন্তু বিষয়টি আটকে ছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৮ অক্টোবর রিট আবেদনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। পাশাপাশি সব প্রধান শিক্ষক অর্থাৎ ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়।
সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করতে আলোচনা
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে আছেন (শুরুর মূল বেতন ১১ হাজার টাকা)। সহকারী শিক্ষকদের বেতন গ্রেডও ১০ম করাসহ ৩ দফা দাবি জানাচ্ছেন সহকারী শিক্ষকেরা।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় সচিবালয়ে অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বৈঠকের বিষয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তাতে বলা হয়, সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করার বিষয়ে অর্থ বিভাগের সচিব বলেছেন, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবটি জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে, যা বেতন কমিশনের বিবেচনাধীন রয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
আরও পড়ুনসহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ করতে মন্ত্রণালয়ের প্রস্তাব, হলে কত টাকা লাগবে০৯ নভেম্বর ২০২৫আর শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা প্রসঙ্গে অর্থ বিভাগের সচিব জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাব করলে অর্থ বিভাগ বিষয়টি পর্যালোচনা করবে। এ ছাড়া শিক্ষকদের শতভাগ পদোন্নতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিমালার আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।
এর পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। শিক্ষক রয়েছেন পৌনে চার লাখের বেশি। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, বর্তমানে কর্মরত ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের আন্দোলন ‘প্রত্যাহার’ নিয়ে বিভক্তি২০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অর থ ব ভ গ র ১০ম গ র ড ৬৫ হ জ র সরক র সহক র
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জুলাইয়ের প্রভাব কতটা পড়বে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। এরই ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা রয়েছে। এই নির্বাচনে জুলাই গণ–অভ্যুত্থানের প্রভাব কতটা পড়বে, তা নিয়ে নানা আলোচনা আছে। প্রথম আলোর উদ্যোগে পরিচালিত এক জরিপ অনুযায়ী, ২৩ শতাংশ মানুষ মনে করেন, এই নির্বাচনে জুলাই গণ–অভ্যুত্থানের প্রভাব উল্লেখযোগ্য পরিমাণ ও ব্যাপকভাবে পড়বে।
জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ ৬৭৪ জন, নারী ৬৬৮ জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়।
জরিপকারী প্রতিষ্ঠান বলেছে, এটি একটি মতামত জরিপ। এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে, যাঁরা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার (কনফিডেন্স লেভেল) মাত্রা ৯৯ শতাংশ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই গণ-অভ্যুত্থানের কতটা প্রভাব পড়বে বলে মনে করেন—জরিপে এ প্রশ্নের জবাবে ৩০ শতাংশ উত্তরদাতা সামান্য প্রভাবের কথা বলেছেন। আর ৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের কোনো প্রভাব পড়বে না।
প্রথম আলো গ্রাফিকস