আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি : মাসুদুজ্জামান
Published: 11th, November 2025 GMT
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, সবার আগে আমি একজন ব্যবসায়ী। ৫/৬ মাস ধরে সরাসরি রাজনীতির মাঠে এসেছি। নারায়ণগঞ্জের জন্য কাজ করতে চাই। সকলের সহযোগীতা নিয়ে নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই। আমরা সকলে মিলে ধানের শীষের পক্ষে কাজ করবো।
ব্যবসায়িক কারণে আমাকে বিগত দিনে অনেকের সাথে মিশতে হয়েছে। তাদের সাথে কাজও করেছি। এবার বিএনপি’র জন্য কাজ করতে চাই। সাবেক এমপি আবুল কালাম আমাদের নারায়ণগঞ্জের মুরুব্বী।
শিল্পপতি মো: মাসুদুজ্জামান সাংবাদিক সম্মেলনে বলেন, ওসমান পরিবারের সাথে কিছু অনুষ্ঠানে ছবি ছিল। আমি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছি বলে আমার বিরুদ্ধে কিছুলোক অপপ্রচার চালাচ্ছে। এ কারণে আজকে সাংবাদিক ভাইদের সহযোগীতা চাইছি।
মিডিয়া আমাকে সাপোর্ট দিবেন। আমি অনেক সাপোর্ট পেয়েছি। মিডিয়াকর্মী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা নারায়ণগঞ্জকে সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়তে চাই। কোন সন্ত্রাসী বা গডফাদারের জেলা হিসেবে নারায়ণগঞ্জের পরিচিতি চাইনা। এই পরিচয়টা মুছে ফেলতে চাই।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, এসপি হারুনের সাথে আমার ছবি দিয়ে যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে সেটা ছিলো একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধনের। “হাজিগঞ্জ এলাকায় আমার একটি জায়গা ছিল, যা বহু বছর পুলিশ ব্যবহার করে আসছে।
আমি তখনকার জেলা পুলিশের এসপির সঙ্গে আলোচনা করে সম্মত হই যে পুলিশ সেই জায়গা ব্যবহার করবে, তবে কিছুটা স্থান পরিবর্তন করে। কিন্তু পরবর্তীতে দায়িত্বে আসা এসপি হারুণ সাহেবকে কেউ ভুলভাবে তথ্য দেয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এমনকি আমাকে অযথা তার অফিসে ডেকে অপেক্ষা করিয়ে অপমানিত করা হয়।”
মাসুদুজ্জামান জানান, ভুল বোঝাবুঝি নিরসনের পর তিনি নিজ উদ্যোগে জায়গায় একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করে দেন, যা এখনো পুলিশ ব্যবহার করছে। “পরে সেই ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে আমাকে নিজেই নিমন্ত্রণ করা হয়,” বলেন তিনি।
এ সময় তিনি সিটিজেন ব্যাংকের পরিচালনা পর্ষদের বিষয়ে আরও বলেন, “আমি ব্যবসায়িক কারণে ব্যাংকের পরিচালক হয়েছি। কোনো রাজনৈতিক সুবিধা বা সম্পৃক্ততার কারণে নয়। আমাকে কখনও কোনো রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়নি। অথচ এখন আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যাতে আমাকে বিতর্কিত করা যায়।”
মাসুদুজ্জামান মাসুদ অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পরিবর্তন না হলে আমারই সবচেয়ে বড় ক্ষতি হতো। আমার ২০ থেকে ২৫ হাজার কর্মচারীর প্রতিষ্ঠানটি ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল কিছু তৎকালীন রাজনীতিক। সে বিষয়ে তৎকালীন জেলা প্রশাসক আমাকে প্রমাণও দিয়েছিলেন, যেখানে কিছু ব্যবসায়ী ও ছাত্র সংগঠনের নামও ছিল।”
তিনি আরও যোগ করেন, “আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। এখানে আমার কোনো স্বার্থ নেই, কোনো ধান্দা নেই। আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি।”
মোঃ মাসুদুজ্জামান মাসুদ, বিএনপি মনোনীত প্রার্থী, নারায়ণগঞ্জ-৫। সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব যবস য় র জন ত ব এনপ
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নুর ইসলাম সরদারের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাশি সাদগা জারিয়া করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে শহরের আমলাপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি নেতা হানিফ সরদার ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে খাশি সাদগা শেষে গোস্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল মানুষ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়, মাসুকুল ইসলাম রাজীব,, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা হানিফ সরদার, ১৩ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি রিপন শিকদার, ১৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হোসেন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. সোহেল, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম, সদর থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, আব্দুর রশিদ, জয়েন সেক্রেটারি মোঃ সোহেল, কৃষক দল নেতা মোঃ মাহবুব হোসেন, শ্রমিক দল মোঃ বিপ্লব, কৃষকদল নেতা মো. সেলিম, পলাশ প্রমুখ।