ভাষা সৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী বুধবার
Published: 11th, November 2025 GMT
বুথবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী।এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-পবিত্র কোরআন খতম,মিলাদ ও দোয়া মাহফিল, নেওয়াজ বিতরণ।আজ বুধবার (১২ নভেম্বর) বাদ জোহর শহরের আলম খান লেনস্থ আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আত্মীয়স্বজন, শুভাকাঙ্খীদের এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে শহিদ বাঙ্গালী ও ৪র্থ ছেলে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বিনীত অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, জীবদ্দশায় মরহুম এম আবু বকর সিদ্দিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এরপর যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেন।
সেসময়ে তার রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস “আবার সূর্য উঠবে” পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছিল। তিনি ইসলামিক সোসাইটি নারায়ণগঞ্জ ও মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি ও কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালে প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ধান-চাল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন।
২০০৩ সালে ১২ নভেম্বর ৭৫ বৎসর বয়সে তিনি মৃত্যুবরন করেন।মরহুম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকিতে তার পুত্র অ্যাড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ বকর স দ দ ক ন র য়ণগঞ জ মরহ ম
এছাড়াও পড়ুন:
আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রাজীব
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান মাশুকুল ইসলাম রাজীব। এ সময় তিনি আনিসুল ইসলাম সানির শারিরিক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।
এ সময় মাশুকুল ইসলাম রাজীব এর সাথে ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, জেলা ছাএদলের সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সামাউন ইসলাম স্বর্ণা সহ নেতৃবৃন্দ।