ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনে। দেশের পরিস্থিতি বিবেচনায় একের পর এক বড় কনসার্ট এবং চলচ্চিত্র-সংক্রান্ত অনুষ্ঠান স্থগিত করা হচ্ছে। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের পর এবার গায়িকা শ্রেয়া ঘোষাল তাঁর নির্ধারিত কনসার্ট স্থগিত রেখেছেন। একই কারণে দক্ষিণি চলচ্চিত্রের সুপারস্টার কমল হাসানও তাঁর নতুন ছবি ‘ঠগ লাইফ’-এর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থগিত করেছেন।
আজ (১০ মে) মুম্বাইয়ের বিকেসি-র জিও ওয়ার্ল্ড গার্ডেনে শ্রেয়া ঘোষালের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হয়নি। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে শ্রেয়া লিখেছেন, ‘আমার প্রিয় শ্রোতা ও ভক্তদের জানাতে চাই, দেশের বর্তমান পরিস্থিতি দেখে ভারাক্রান্ত হৃদয়ে আমার আজকের কনসার্ট স্থগিত রাখছি। একজন শিল্পী ও নাগরিক হিসেবে এই সময়ে দেশ ও মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য।’

তিনি আরও লেখেন, ‘এই কনসার্ট আমার জন্য খুব স্পেশাল ছিল। আপনাদের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা কাটানোর জন্য আমি ভীষণ উদ্‌গ্রীব ছিলাম। তবে আমি কথা দিচ্ছি, এই অনুষ্ঠান বাতিল নয়, কেবল কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে। নতুন তারিখ খুব শিগগির জানিয়ে দেওয়া হবে। যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা আগের টিকিটেই নতুন তারিখে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।’
এর আগে গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর শ্রেয়া ঘোষাল তাঁর সুরাট কনসার্ট বাতিল করেছিলেন। তখনো শ্রেয়া বলেছিলেন, দেশের সংকটময় সময়ে বিনোদনের আয়োজন বিলাসিতা হয়ে যায়।
শুধু সংগীতশিল্পীরা নন, চলচ্চিত্রজগতের তারকারাও এই সংকটময় পরিস্থিতিতে নিজেদের উদ্যোগ স্থগিত রাখছেন। সম্প্রতি পরিচালক মণি রত্নমের নতুন ছবি ‘ঠগ লাইফ’–এর অডিও প্রকাশ অনুষ্ঠানের দিন ধার্য ছিল ১৬ মে। কিন্তু কমল হাসান ছবিটির লেখক, প্রযোজক ও মুখ্য চরিত্রে অভিনয় করলেও জাতীয় স্বার্থে অনুষ্ঠানটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এক বিবৃতিতে কমল হাসান বলেন, ‘আমাদের দেশের সীমান্তে বর্তমানে যে পরিস্থিতি, তাতে অতিরিক্ত সতর্কতা জরুরি। আমি মনে করি, বিনোদন অপেক্ষা করতে পারে, কিন্তু দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তাই “ঠগ লাইফ”-এর অডিও লঞ্চ আপাতত স্থগিত রাখা হয়েছে।’ চলচ্চিত্রটি আগামী ৫ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে আরও অভিনয় করেছেন ত্রিশা কৃষ্ণান, জয়ম রবি, দুলকার সালমান ও অবিনয়ানন্দ।
৮ মে আমির খানের আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’-এর প্রথম ঝলক মুক্তির কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান পরিস্থিতির কথা মাথায় রেখে ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন আমির।

অভিনেতার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তে যা ঘটছে এবং দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন।’ প্রথমে এই ছবির ঝলক মুক্তি পাওয়ার কথা ছিল এপ্রিল মাসের শেষের দিকে। কিন্তু ২২ এপ্রিল পেহেলগামে হামলার কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়। কেবল আমিরের সিনেমাই নয়, রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বির নতুন সিনেমা ‘ভুল চুক মাফ’ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিটি বড় পর্দায় মুক্তির কথা থাকলেও এখন এটি সরাসরি মুক্তি পাবে ওটিটিতে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঝলক ম ক ত চলচ চ ত র পর স থ ত অন ষ ঠ ন কনস র ট

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে বন্ধুদের নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার

রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার জন্য দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছেন এক কিশোর। এই ঘটনায় নগদ টাকা ও স্বর্নালংকার উদ্ধার সহ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রশিদের ছেলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী নাবিল ও আলী হোসেনের ছেলে ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই স্থানীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার (৬ নভেম্বর) তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে তাদের ৩ জনকে গ্রেপ্তারের পর এ চাঞ্চল্য তথ্য উদঘাটন করে পুলিশ। 

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে দুপুরে রশিদের বাড়ীতে ছেলে শাহরিয়ারের হাত পা বেধে মারধোর করে আলমারী ভেঙ্গে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। 

এদিকে, শুক্রবার রাতে রশিদের ছেলে শাহরিয়ার বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে চাপ দেয়। এসময় শাহ আলম টাকারর উৎস জানায় । পরে স্থানীয়রার জানতে পেরে শাহরিয়ার, নাবিল ও শাহ আলমকে আটক করে ধোলাই দিলে তারা ডাকাতির ঘটনায় জড়িতের কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৮ হাজা টাকা ও ২ ভরি স্বর্নালংকার উদ্ধার করে।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নতুন মোবাইল কেনা ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দিন দুপুরে বাড়ীতে ডাকাতির নাটক সাজায় বলে তারা স্বীকার করেছেন।
 

সম্পর্কিত নিবন্ধ